ফের জাঙ্গিপাড়ায় বেআইনি কাজ শুরু, ডাক মাস্টারের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জমা পড়ল

খবর লাইভ : কিছুদিন বন্ধ থাকার পর ফের জাঙ্গিপাড়া জুড়ে বেআইনি কাজের রমরমা শুরু। বেআইনি জুয়া এবং চোলাই মদের কারবার ফের সক্রিয় হয়ে উঠেছে। যার পরোনায় সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল নেতৃত্ব পর্যন্ত ক্ষুব্ধ। পুলিশের একাংশের ভূমিকা নিয়েও ফের প্রশ্ন তোলা হয়েছে। যদিও এই বেআইনি কাজের রমরমার পিছনে জাঙ্গিপাড়া থানার ডাক মাস্টারেরই ভূমিকা রয়েছে বলে অনেকে দাবি করেছেন।

কিছুদিন আগেই এক জুয়া কারবারি অভিযোগ করেছিলেন, আঁটপুর কুমোড়বাজার এবং দিলাকাশে বেআইনি জুয়ার ঠেক চালানোর জন্য ডাক মাস্টার সুদীপ্ত দে-কে প্রতিদিন ১১ হাজার টাকা করে দিতে হয়। মাসে ৩ লক্ষ ৩০ হাজার টাকা ডাক মাস্টার নেন। আর সেই কারণেই নিশ্চিন্তে জুয়ার ঠেক চালানো সম্ভব হয়। খবর লাইভে সেই সংবাদ বেরনোর পরই হুগলি জেলা পুলিশের সুপার কামনাশিস সেন বেআইনি জুয়া ও চোলাই মদের কারবার বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিছুদিন সেই কাজ বন্ধ থাকলেও দুই সিভিক ভলেন্টিয়ারের মদতে ফের জাঙ্গিপাড়া জুড়ে বেআইনি জুয়া ও চোলাই মদের কারবার শুরু হয়েছে। যা নিয়ে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে সিপিএম, কংগ্রেস, বিজেপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা। তৃণমূলের একাংশ এই বেআইনি কাজের জন্য ফের মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন।
টাকার বিনিময়ে বেআইনি জুয়ার কারবার চালানোতে মদত দেওয়ার অভিযোগ থাকলেও জাঙ্গিপাড়া থানার ডাক মাস্টার সুদীপ্ত দে-র বিরুদ্ধে অবশ্য এখনও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। যা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।শুভেন্দু বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা না নিলে বেআইনি কাজ আরও বাড়তে বাধ্য।’

আরও পড়ুনঃ লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর, ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০!

আইএসএফ বিধায়ক তথা জাঙ্গিপাড়ার ভূমিপুত্র নওশাদ সিদ্দিকী বলেন, ‘আমরা খুব শীঘ্রই হাই কোর্টে মামলা করতে চলেছি এর বিরুদ্ধে।’ এ বিষয়ে জাঙ্গিপাড়ার বিধায়ক তথা মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও জাঙ্গিপাড়ার ডাক মাস্টার সুদীপ্ত দে ফোন ধরেননি। এখন দেখার, ফের বেআইনি কাজ বন্ধ করার জন্য হুগলি জেলা প্রশাসন কী নির্দেশ দেয়!

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago