আদালতে ধাক্কা কেজরিওয়ালের, ১৭ ফেব্রুয়ারি হাজিরার নির্দেশ বিচারকের!

খবর লাইভ : বিপাকে পড়লেন দিল্লির মুখ্যমন্ত্রী। আবগারি দুর্নীতি মামলায় ৫ বার কেন্দ্রীয় এজেন্সির সমন এড়ানোর পর এবার কড়া নির্দেশ দিল আদালত। আগামী ১৭ ফেব্রুয়ারি আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারক দিব্যা মালহোত্রা।

ইডির তরফে গত ২ ফেব্রুয়ারি পঞ্চমবার কেজরিওয়ালকে তলব করেছিল ইডি। কিন্তু অন্যান্যবারের মতো সেদিন সকালেও আপ প্রধান জানিয়ে দেন, ইডি দফতরে তিনি যাচ্ছেন না। অন্যান্যবারের মতো এবারেও অরবিন্দ কেজরিওয়ালের সমর্থকরা দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির আশঙ্কা প্রকাশ করে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তাঁদের অভিযোগ ছিল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে ভোটের আগে বিরোধীদের টার্গেট করছে মোদি সরকার। প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং সাংসদ সঞ্জয় সিং-এর মতো সিনিয়র আপ নেতারা ইতিমধ্যেই একই মামলায় জেল হেফাজতে রয়েছেন। বারবার সমন এড়ানোয় ইডি আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ দ্বিতীয়বার তলব এড়ালেন শাহজাহান, কড়া পদক্ষেপের ভাবনা ইডির?

গত শনিবার দিল্লির আদালতে কেজরিওয়ালের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের (পিএমএলএ) ৬৩ (৪)ধারায় অভিযোগ জানায় কেন্দ্রীয় এজেন্সি। এই মামলায় বিগত বছরের এপ্রিল মাসে কেজরিওয়ালকে ৯ ঘন্টা ঘরে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় আধিকারিকদের করা ৫৬ টি প্রশ্নকে ভুয়ো বলে জানিয়েছিলেন কেজরিওয়াল।

তবে বুধবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত জানিয়ে দিল আর সমন এড়াতে পারবেন না কেজরিওয়াল। আপ সুপ্রিমোকে আগামী ১৭ ফেব্রুয়ারি ইডি দফতরে হাজিরা দিতেই হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago