খবর লাইভ : মঙ্গলেই ‘এক দেশ এক ভোট’ নিয়ে হাই মনিটরিং কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। দুপুর ২ টো নাগাদ রামনাথ কোবিন্দের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির এই বৈঠকে আজ থাকতে পারছেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকালে নবান্নে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য বাজেটের কারণে এই মুহূর্তে যথেষ্ট ব্যস্ত তিনি। ঠিক সেই কারণেই দিল্লি যাচ্ছেন না। তবে তৃণমূলের তরফে ২ সাংসদ আজকের বৈঠকে উপস্থিত থাকছেন বলে খবর।
মোদি সরকার ‘ওয়ান নেশন ওয়ান ভোট’ পলিসি চালু করার কথা জানালে ১১ জানুয়ারি আপত্তি জানিয়ে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই পদ্ধতি কার্যকর করলে তা আখেরে সমস্যা তৈরি করবে বলেই আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন ছিল, এক দেশ বলতে কী বোঝানো হচ্ছে? বিভিন্ন রাজ্যের কার্যপ্রণালী বিভিন্ন রকম, সে ক্ষেত্রে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে কী করে করা সম্ভব ? আজ রাষ্ট্রপতির নেতৃত্বে রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে দিল্লিতে দুপুর দুটোয় বৈঠক শুরু হবে। বাংলার মুখ্যমন্ত্রীর অনুপস্থিতির বিষয়টি হাইপাওয়ার কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দকে আগেই জানানো হলে, রাষ্ট্রপতি অনুমতি দিয়েছেন বলে নবান্ন সূত্রে খবর। বাংলার তরফে এই বৈঠকে উপস্থিত থাকবেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…