খবর লাইভ : নরেন্দ্রপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যমৃত্যুতে নয়া মোড়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মৃত অপ্রতিম দাসের লিভারে মদের নমুনা পাওয়া গিয়েছে। শুধউ তাই নয়, একটি কন্ডোমের প্যাকেট মিলেছে ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রের প্যান্টের পকেটে। তদন্তকারীদের প্রাথমিক তদন্তে অনুমান, মত্ত অবস্থায় জলাশয়ে পড়ে যেতে পারেন অপ্রতিম। সেখানেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয় তাঁর। জলে ডুবেই অপ্রতিমের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত পুলিশ। তবে, দুর্ঘটনাবশত তিনি পড়ে গিয়েছিলেন, না কি কেউ তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন সেই খুঁজে দেখার চেষ্টা চলছে।
মহামায়াতলার বাসিন্দা ছিলেন অপ্রতিম। তাঁর বাবা-মায়ের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। অপ্রতিমের বাবা তাঁদের সঙ্গে থাকতেন না। ফরতাবাদে মৃতের মামার বাড়ি। সেই বাড়ির পাশেই একটি ক্লাবে বৃহস্পতিবার রাতে বিয়ের অনুষ্ঠান গিয়েছিলেন ওই ছাত্র। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, খেতে খেতেই উঠে যান অপ্রতিম। শৌচাগারে যাওয়ার কথা বলে উঠে যান বলে জানাচ্ছেন কেউ কেউ। কারও দাবি, ফোনে কোনও মেসেজ পেয়েই উঠে যান ওই ছাত্র। তার পর থেকেই তাঁর খোঁজ মিলছিল না। রবিবার দুপুরে নরেন্দ্রপুরের ঢালিপাড়া এলাকার একটি পুকুরে তাঁর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা।
আরও পড়ুনঃ ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে খেলতে নেমে নজির গড়লেন রোহিত
ছেলের মৃত্যু নিয়ে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করেন অপ্রতিমের বাবা-মা। তাঁর মা অভিযোগ, ছেলেকে খুন করেছেন বাবা। বাবার পাল্টা অভিযোগ, মা-ই খুন করেছেন ছেলেকে। তাঁর বাবার একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ মৃত পড়ুয়ার মায়ের। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টের পরে এই রহস্যমৃত্যু নয়া মোড় নিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…