বল হাতে দাপট বুমরাহর, দ্বিতীয় দিনের শেষে ১৭১ রানে এগিয়ে টিম ইন্ডিয়া

খবর লাইভ : কাল থেকে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে ভারতীয় বোলারদের দাপটে ইংল্যান্ডকে ২৫৩ রানে বেঁধে দিল টিম ইন্ডিয়া। বলা ভালো যশপ্রীত বুমরাহর দাপুটে বোলিং-এ ধরাশাই ইংরেজরা। বুমরাহ একাই নিলেন ৬ উইকেট। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের রান সংখ্যা ২৮ । ক্রিজে রয়েছেন যশস্বী জসওয়াল এবং রোহিত শর্মা। ১৭১ রানে এগিয়ে টিম ইন্ডিয়া।

আরও পড়ুনঃ কেজরির অভিযোগের পরই নোটিশ শাহের পুলিশের

এদিন দ্বিতীয় দিনে শুরুতে ব্যাট করতে নামে টিম ইন্ডিয়া। ক্রিজে ছিলেন যশস্বী জসওইয়াল এবং রবিচন্দ্রন অশ্বিন। ২০৯ রান করেন যশস্বী । ২০ রান করে অশ্বিন। যশস্বী আউট হতেই ভারতের রান সংখ্যা বেশি দূর এগোয়নি। ৩৯৬ রানে শেষ হয় টিম ইন্ডিয়ার রান। ৮ রান করেন কুলদীপ যাদব। ৬ রান করেন যশপ্রীত বুমরাহ। শূন্যরান করেন মুকেশ কুমার। ইংল্যান্ডের হয়ে তিনটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন, শোয়েব বাসির, রেহান আহমেদ। একটি উইকেট নেন টম হ্যার্টলি।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৫৩ রানে গুটিয়ে যায় ইংরেজদের ইনিংস। ইংল্যান্ডের হয়ে ৭৬ রান করেন জ্যাক। ৪৭ রান বেন স্টোকস। ২১ রান করেন ডুকেট। ২৩ রান করেন ওলি পপ। জো রুট করেন ৫ রান। ২৫ রান করেন জনি ব্রিস্টো। ভারতের হয়ে ৬ উইকেট নেন যশপ্রীত । তিন উইকেট নেন কুলদীপ যাদব। একটি উইকেট নেন অক্ষর প্যাটেল। ১৪৩ রানে এগিয়ে শুরু করে টিম ইন্ডিয়া । ক্রিজে রয়েছেন যশস্বী জসওয়াল এবং রোহিত শর্মা। ১৭১ রানে এগিয়ে টিম ইন্ডিয়া। যশস্বী ১৫ রানে অপরাজিত । ১৩ রানে অপরাজিত ভারত অধিনায়ক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago