ফের খারিজ জামিনের আবেদন! জেলেই থাকতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে

খবর লাইভ : ফের খারিজ পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। শনিবার আলিপুর আদালতে মামলা উঠলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য জোর সওয়াল করেন তাঁর আইনজীবী। কিন্তু, এদিন জামিনের তীব্র বিরোধিতা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর আইনজীবী। তবে শেষমেশ জামিনের আবেদন নাকচ করে দেন বিচারপতি। সাফ জানান, কোনওভাবেই এখন জেলের বাইরে বেরতে দেওয়া যাবে না। বাইরে বেরলেই তদন্ত প্রভাবিত করতে পারেন তিনি। আর সেকারণেই এমন সিদ্ধান্ত আদালতের।

তবে আদালতে উঠলে এই মামলার প্রেক্ষিতে একাধিক উল্লেখযোগ্য মন্তব্য করেন সিবিআই-এর আইনজীবী। এদিন আদালতে সিবিআইয়ের আইনজীবীর অভিযোগ, কাকে নিয়োগ করা হবে সেই গোটা বিষয়টিই পরিকল্পনা করা হত। আর যদি কেউ সেই প্রসঙ্গে কথা বলতেন তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হত। শুধু তাই নয়, এমনকি বৈঠক করে পদত্যাগ পর্যন্ত করানো হয়েছিল বলে মন্তব্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবীর। এরপরই তিনি অভিযোগ করেন, শিক্ষক নিয়োগ মামলায় পুরোপুরিভাবে যুক্ত থাকলেও পার্থ চট্টোপাধ্যায় এমনভাবে গোটা কাজ করতেন যাতে কোথাও প্রমাণ না থাকে, শনিবার আদালতে এমনই দাবি সিবিআই-এর। সিবিআই-এর আইনজীবী আরও জানান, শিক্ষকদের হাতে থাকে সমাজের আগামী প্রজন্মের ভবিষ্যৎ। কিন্তু, যেভাবে অযোগ্য শিক্ষকদের নিয়োগ করা হয়েছে তাতে সমাজের ক্ষতি হবে।

আরও পড়ুনঃ পাঞ্জাবের রাজ্যপাল পদ থেকে ইস্তফা বনওয়ারিলাল পুরোহিতের

তবে এদিন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী পাল্টা জানান, যাঁদের পার্থ চট্টোপাধ্যায় সরিয়েছেন বলে অভিযোগ ইডির, সেখানে সিবিআই-এর চার্জশিটে তাঁদের অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি সিবিআই-এর দ্বিতীয় চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের নাম ছিল না বলেও উল্লেখ করেন তিনি। এদিন সব পক্ষের কথা শোনার পর বিচারপতি ফের জামিনের আবেদন খারিজ করে দেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago