খবর লাইভ : বিজেপি নেতা খুনে কড়া পদক্ষেপ কেরল আদালতের।অভিযুক্ত পিএফআইয়ের ১৫ সদস্যকেই মৃত্যুদণ্ডের নির্দেশ দিল কেরলের আদালত। ২০২১-এর ডিসেম্বরে খুন হয়েছিলেন, বিজেপি নেতা তথা আইনজীবী রঞ্জিত শ্রীনিবাসন। এর সঙ্গে জড়িত থাকার দায়ে ১৫ জনকে গ্রেফতার করেছিল কেরল পুলিশ। ২০ জানুয়ারি, ১৫ জনকেই দোষী সাব্যস্ত করেছিল মাভেলিকারার অতিরিক্ত দায়রা আদালত।মঙ্গলবার তাদের মৃত্যুদণ্ড দিল আদালত। জানা গিয়েছে, অভিযুক্তদের মধ্যে আটজন সরাসরি হত্যার সঙ্গে জড়িত ছিল। বাকিদের এই অপরাধের ষড়যন্ত্রে সামিল থাকার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। সাজাপ্রাপ্ত এই ১৫ জন হল নিজাম, আজমল, অনুপ, মহম্মদ আসলাম, সালাম, আব্দুল কালাম, সফরউদ্দিন, মুনশাদ, জাজিব, নওয়াজ, শেমির, নাজির, জাকির হুসেন, শাজি এবং শামনাজ।
আদালত সূত্রে জানা গিয়েছে, আলাপুঝার ভেল্লাকিনারে থাকতেন রঞ্জিত শ্রীনিবাসন। ২০২১-এর ১৯ ডিসেম্বর রাতে তার বাড়িতে হামলা চালিয়েছিল অভিযুক্তরা। শ্রীনিবাসনের মা, স্ত্রী এবং কন্যার সামনেই হামলাকারীরা তাঁকে নির্মমভাবে খুন করেছিল।পিএফআই-এর মূল সংগঠন এসডিপিআই-এর রাজ্য সম্পাদক কেএস শানের খুনের প্রতিশোধ হিসেবেই এই হত্যা বলে দাবি পুলিশের। ১৮ ডিসেম্বর আলাপুঝার মান্নানচেরিতে তার উপর মারাত্মক হামলা হয়েছিল এবং তাতেই তার মৃত্যু হয়।
আরও পড়ুনঃ এবার থেকে রাজ্যের সব স্কুলে মিলবে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা
আলাপুঝার সহকৈারী পুলিশ সুপার এনআর জয়রাজ এই ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন।এক হাজারটিরও বেশি নথি এবং ১০০টিরও বেশি অন্যান্য প্রমাণ-সহ চার্জশিট দাখিল করেন তদন্তকারীরা। সেই সব প্রমাণের মধ্যে ছিল আঙ্গুলের ছাপ, ফরেন্সিক অনুসন্ধান রিপোর্ট, সিসিটিভি ফুটেজ এবং গুগল ম্যাপের সাহায্য নিয়ে অপরাধীদের গতিবিধির মানচিত্র ইত্যাদি। সব আদালতে পেশ করা হয়. এরপর আজ মঙ্গলবার এই মৃত্যুদন্ডের নির্দেশ দেয় আদালত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…