খবর লাইভ : বাংলার মানুষকে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি চালু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার, মানবিক ভাতা, বার্ধক্য ভাতা সহ একগুচ্ছ পরিষেবা প্রদান করা হয়। কিন্তু বিগত কয়েক মাসে পরিষেবার সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ করছেন সাধারণ মানুষ। এবার কড়া সিদ্ধান্ত নিল নবান্ন । আগামী ৩১ জানুয়ারির মধ্যে দুয়ারে সরকারে ১০০ শতাংশ পরিষেবা দেওয়ার জন্য ‘ডেডলাইন’ বেঁধে দেওয়া হল।
নবান্নের তরফে জেলা ও মহাকুমা শাসকদের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মানবিক মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধার্থে একাধিক প্রকল্প একেবারে বাড়ির দুয়ারে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই কর্মসূচির দায়িত্বে যাঁরা রয়েছেন তাঁরা সময় মতো তথ্য জমা দিতে না পারার কারণে পরিষেবা প্রদান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ। এমনকি সরাসরি মুখ্যমন্ত্রীতে এই নিয়ে অনেক ফোন করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। তাই অবিলম্বে সমস্যা সমাধানের জন্য এবার ডেডলাইন বেঁধে দিল রাজ্য সরকার।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…