ওরা যেটা চাপিয়ে দেবে, সেটাই যেন দেবতা, আমি মানতে বাধ্য নই: কোচবিহারে তোপ মমতার

খবর লাইভ : অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিন কলকাতায় সর্ব ধর্মের প্রতিনিধিদের নিয়ে সংহতি মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নাম না করে কোচবিহারের প্রশাসনিক সভা থেকে বিজেপির বিরুদ্ধে ধর্ম সংক্রান্ত বিষয়ে চাপিয়ে দেওয়ার অভিযোগ তুললেন তিনি। মমতা বলেন, ওরা যেটা চাপিয়ে দেবে, সেটাই যেন দেবতা। আমি তো বিরোধিতা করিনি। আমি বলেছি ধর্ম যার যার, উৎসব সবার। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় সংহতি মিছিল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মিছিলে দেখা গিয়েছিল সব ধর্মের মানুষকে। সোমবার কোচবিহারের প্রশাসনিক সভা থেকে নাম না করে বিজেপির বিরুদ্ধে ধর্ম সংক্রান্ত বিষয় নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী। মমতার অভিযোগ, বিজেপি সাধারণ মানুষের ওপর বিশেষ ধর্মকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। প্রশাসনিক মঞ্চ থেকে এদিন ফের এক বার সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিলেন তিনি।

আরও পড়ুনঃ কোচবিহারে রাজবংশী ভাষার ২১০টি স্কুলকে সরকারি স্বীকৃতি মুখ্যমন্ত্রীর

সোমবার কোচবিহারের সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘‘ওদের মুখে মদনমোহন মন্দিরের কথা নেই, জল্পেশ্বরের কথা নেই, মা দুর্গার কথা নেই। ওরা যেটা চাপিয়ে দেবে, সেটাই যেন দেবতা। আমি তো বিরোধিতা করিনি। আমি বলেছি ধর্ম যার যার, উৎসব সবার। ওরা যাকে দেবতা মানবে আমাকেও তাকে মানতে হবে? এ সব করতে আমি বাধ্য নই। আমি রামায়ণ পড়েছি। বাইবেল পড়েছি। গ্রন্থসাহেব পড়েছি। ত্রিপিটক পড়েছি।”
এদিন তিনি আরও বলেন, ভোট এলেই বিজেপি নেতারা যে ভাবে অনগ্রসর শ্রেণির মানুষের বাড়িতে গিয়ে খাওয়াদাওয়া করেন। আমার কাছে যে মেয়েটি থাকে, সে তফসিলি। আমায় ভোটের আগে তফসিলিদের বাড়িতে খেয়ে সেটা বোঝাতে হয় না।গত ২২ জানুয়ারি তৃণমূলের ‘সংহতি মিছিল’ শেষে পার্ক সার্কাসের সভা থেকে মমতা বলেছিলেন, সীতা ছাড়া কি রাম হয়? কিন্তু ওরা সীতামায়ের কথা বলে না। কৌশল্যা কোথায় গেলেন? মা কৌশল্যাদেবী ছাড়া তো রামের জন্মই হত না! এই প্রসঙ্গে এদিন মমতা বলেন, ওদের মুখে সীতামায়ের নাম নেই। কৌশল্যার নাম নেই। সীতার অগ্নিপরীক্ষা, পাতাল প্রবেশ মনে আছে তো?

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago