খবর লাইভ : নতুন চ্যাম্পিয়ন পেল অস্ট্রেলিয়ান ওপেন। প্রথম ইতালীয় খেলোয়াড় হিসাবে চ্যাম্পিয়ন হলেন ইয়ানিক সিনার। ফাইনালে তিনি হারালেন দানিল মেদভেদেভকে। ম্যাচের ফলাফল ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩। এদিন মেদভেদেভের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নেন তরুণ তারকা।এর ফলে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম ঢুকল সিনার ট্রফি ক্যাবিনেটে। জীবনে প্রথমবার গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে খেলতে নেমেই বাজিমাত করলেন ইতালীয় তারকা।
আরও পড়ুনঃ স্পিনের ফাঁদে ২৮ রানে হার ভারতের, পাঁচ টেস্টের সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড
ম্যাচের শুরু থেকে সিনারকেই অনেক বেশি তরতাজা মনে হচ্ছিল। কেন মাত্র একটি সেট খুইয়ে তিনি ফাইনালে উঠতে পেরেছেন সেটা বোঝা যাচ্ছিল তাঁর খেলায়। কিন্তু শুরুতে মেদভেদের আক্রমণাত্মক টেনিসের কোনও জবাব ছিল না সিনার কাছে। তবে শক্তিশালী শট, লম্বা র্যালিতে টেক্কা দিচ্ছিলেন বিপক্ষকে। শেষ পর্যন্ত সেটাই বাকি তিনটি সেটে কাজে লাগে। কার্যত রূপকথার কামব্যাক দেখল রড লেভার এরিনা। টানা তিন সেট জিতে নেন সিনার।যার ফলে জীবনের প্রথম গ্র্যান্ডস্ল্যাম পেলেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…