প্রজাতন্ত্র দিবসে সেজে উঠেছে দিল্লির কর্তব্যপথ, এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

খবর লাইভ : ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করছে ভারত। দেশের প্রতিটি কোনায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ইতিমধ্যে শুরু সেলিব্রেশন। এবারের সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে মহিলা সেনার জয়জয়কার দেখা যাবে রাজধানীতে। এদিনের অনুষ্ঠানে মুখ্য অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ইতিমধ্যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে রাজধানী শহরকে। দিল্লির কর্তব্যপথে মোতায়েন ৭০ হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী। আর এদিন সকালে দেশবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন এক্স হ্যান্ডেলে প্রজান্তন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান তাঁরা।

নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে লেখেন, ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা। পাশাপাশি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশবাসীর উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতিও। শুভেচ্ছা জানাতে ভোলেননি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও। ভারতকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্য অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নরেন্দ্র মোদীর সঙ্গে তোলা একটি সেলফিও পোস্ট করেছেন তিনি।

আরও পড়ুনঃ শূন্যপদে শিক্ষক নিয়োগের বিষয়ে সরাসরি আদালতের উদ্দেশ্যে আবেদন মমতার

ইতিমধ্যে কর্তব্যপথে উপস্থিত হয়েছেন শয়ে শয়ে অতিথি। একাধিক জোনে ভাগ করা হয়েছে এই কর্তব্যপথকে। সাধারণ মানুষ, বিশেষ অতিথিদের জন্য আলাদা আলাদা বসার আয়োজন করা হয়েছে। ইন্টালিজেন্স এজেন্সি, দিল্লি পুলিশ এবং সমস্ত কেন্দ্রীয় সরকারি এজেন্সিকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। এদিন প্রথা মেনে গ্যালান্ট্রি পুরস্কার প্রদান করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ১১৩২ জনকে এই পুরস্কারে সম্মানিত করা হচ্ছে ৭৫তম প্রজাতন্ত্র দিবসে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago