খবর লাইভ : রামলালার মূর্তির প্রাণ প্রতিষ্ঠার রাতেই তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি সহ উত্তর ভারতের বেশ কিছু এলাকা। সোমবার মধ্যরাতে জোরাল ভূমিকম্প অনুভূত হয় রাজধানীতে। মূলত, চিনে ভূমিকম্প হয় এবং তারই প্রভাব পড়ে দিল্লি-সহ এনসিআর অঞ্চলে।রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.২। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দুবার কেঁপে উঠল দিল্লি।কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান।
চিনের দক্ষিণ শিনজিয়াংয়ে রাত ১১:৪০ নাগাদ কম্পন অনুভূত হয় বলে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলেজি সূত্রে জানা গিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল চিন সীমান্তের কাছে দক্ষিণ শিনজিয়াংয়ে ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে। উত্তর ভারতের একাংশে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই, তবে শিনজিয়াংয়ে আতঙ্কে মাঝরাতেই বাড়ি ছেড়ে বাইরে পড়েন সাধারণ মানুষ। আতঙ্ক ছড়িয়েছে দিল্লিতেও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…