মঙ্গলের সকালেই শীতলতম কলকাতা! পারদ নামলো ১১-এর নীচে

রাজ্যে উত্তুরে ঠান্ডা বাতাস প্রবেশ করতে শুরু করায় পারদ হু হু করে নেমেছে। আলিপুর আবহাওয়া দফতর  জানাচ্ছে আজ মরশুমের শীতলতম দিন পেল মহানগরী। কলকাতায় আজ ১১ ডিগ্রির ঘরে নামলো তাপমাত্রা, দমদমে ১০ ডিগ্রিতে জমিয়ে শীত উপভোগ করছেন সাধারণ মানুষ।

মঙ্গলের ভোর থেকেই হাড় কাঁপানো শীত টের পাওয়া যাচ্ছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ২০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যা স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। বলাই যায়, এবারের মাঘে হাত খুলে ব্যাট করছে শীত। চলতি সপ্তাহে জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সঙ্গে বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামিকাল থেকেই ঠান্ডার আমেজের সঙ্গে বৃষ্টি জুড়তে পারে বলে মনে করা হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং-এ হাল্কা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে। এই পর্বে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। মালদা, কোচবিহার, দুই দিনাজপুরে কুয়াশার দাপট থাকবে বেশি। অন্যদিকে আজ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এদিন শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের কোনও কোনও জায়গায়। বাকি জেলায় কুয়াশার যথেষ্ট প্রভাব থাকবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago