রবিবাসরীয় বইমেলায় উপচে পড়া ভিড়, শিশু দিবসের আনন্দে মাতলো ছোটরা

খবর লাইভ : রমরমিয়ে চলছে বই-পার্বণ। সল্টলেকের সেন্ট্রাল পার্কে শুরু হয়েছে ৪৭ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। একেতো জমিয়ে শীত পড়েছে তারপরে রবিবার। সব মিলিয়ে বইমেলায় প্রায় ৫ লক্ষ মানুষের সমাগম হয়েছে। প্রতিটি স্টলে এদিন দীর্ঘ লাইন পড়ে বইপ্রেমীদের। বিশেষ করে  লিটল ম্যাগাজিনে ভইড় ছিল চোখে পড়ার মতো ।

মেলার বেশিরভাগ স্টলে বিক্রিও ছিল দারুণ। শহর এবং বাইরের বইপ্রেমীরা দিনভর মেলার মাঠে ভিড় করতে থাকেন। ভিড়ের কারণে চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। বিকেল গড়াতেই ভিড়ও বাড়ে। যার ফলে হিমশিম খান স্টলের কর্মীরা।

এদিন বইমেলায় কেউ এসেছিলেন বন্ধু-বান্ধবদের সঙ্গে, কেউ এসেছিলেন পরিবারের সঙ্গে আবার কেউ এসেছিলেন একা। সকলেই এদিন আন্তর্জাতিক বইমেলা উপভোগ করেছেন।
তবে লিটিল ম্যাগাজিনের যারা স্টল দিয়েছেন তাদের বক্তব্য, রবিবার যে পরিমাণ লক্ষ লক্ষ মানুষ এসেছেন সেই তুলনায় কিন্তু বিক্রি অনেকটাই কম। তবে তারা মোটেই হতাশ নন।
প্রসঙ্গত, বইমেলার জন্য অতিরিক্ত বাস পরিষেবা চালুর পাশাপাশি চলছে অতিরিক্ত মেট্রোও। গত বছরের তুলনায় এবছর অনেক বেশি টাকার বই বিক্রি হবে বলে আশাবাদী বই-বিক্রেতারা।এদিন বইমেলায় শিশু দিবস পালিত হয়। সেই উপলক্ষে ছোটদের জন্য ছিল বিশেষ ছাড়ের ব্যবস্থা ও আরও নানা চমক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago