খবর লাইভ : ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এই প্রবাদ বাক্যের মতোই বজ্জাত অপরাধী কখনও শোধরায় না। দুর্নীতি ও দলবিরোধী কাজের জন্য বছর দশেক আগে তৃণমূল বহিষ্কার করেছিল হুগলির হরিপালের নেতা শেখ মুজাফফর ওরফে মাজাকে। তবে দশ বছর পরেও তিনি শোধরাননি। নিজে সামনে না এলেও সৌমেন ঘোষ নামে এক ব্যক্তির মাধ্যমে বেআইনি মাটি কাটার অভিযোগ উঠল মাজার বিরুদ্ধে। বেআইনি মাটি কাটার খবর যাতে না হয় তার জন্য বারবার খবর লাইভের প্রতিনিধিকে অনুরোধ করতে থাকেন মাজা। বিনিময়ে বিশেষ কিছু দেওয়ারও আশ্বাস দেন।
হরিপালের বিধায়িকা করবী মান্নার এলাকায় অনৈতিক কাজের নো এন্ট্রি। বিশেষ করে বেআইনিভাবে মাটি কাটার বিরুদ্ধে তিনি বারবার প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে হরিপালের খাজুরিয়ার কাছে ডাকাতিয়া নদীর পাশে বেআইনিভাবে মাটি কেটে মোটা থাকার বিনিময়ে বিক্রি করছেন সৌমেন ঘোষ নামে এক ব্যক্তি। তবে সৌমেনের সঙ্গে এই বেআইনি কাজে যুক্ত রয়েছেন বিজেপি নেতা মাজা। এলাকার লোকজন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যা নিয়ে অভিযোগও জানিয়েছেন।
আরও পড়ুনঃ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাম পুজো! বাধা অধ্যাপক-পড়ুয়াদের
সৌমেনকে ফোন করা হলে তিনি কিছু কিছু নিয়ম মানা হচ্ছে না বলে স্বীকার করে নিলেও বৈধ বলেই দাবি করতে থাকেন। এরপর মাজা ফোন করে খবর লাইভের প্রতিনিধিকে খবর যাতে না করা হয় তার অনুরোধ করতে থাকেন। বিনিময়ে বিশেষ কিছু দেওয়ারও কথা বলেন। এবিষয়ে হরিপালের বিধায়িকা করবী মান্নাকে ফোন করা হলে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…