Indian Prime Minister Narendra Modi waves during an event where housing provided to people in need in Gandhinagar, some 30 kms from Ahmedabad on May 12, 2023. (Photo by SAM PANTHAKY / AFP)
খবর লাইভ : রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে মেতে উঠেছে গোটা দেশ। অন্যদিকে, বিরোধীদের অভিযোগ রামকে হাতিয়ার করে এই অনুষ্ঠানকে রাজনীতির রঙ দেওয়ার চেষ্টা করছে বিজেপি ও আরএসএস। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুষ্ঠানকে লোকসভা ভোটের আগে বিজেপির গিমিক বলে কটাক্ষ করেছেন। এহেন পরিস্থিতির মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা গেল বাংলার রাম ভক্তদের কথা। নিজের এক্স হ্যান্ডেলে নজরুলগীতি শেয়ার করলেন নরেন্দ্র মোদি। নজরুলের গান ব্যবহার করে বাংলার মানুষদের দিলেন বার্তা।
শনিবার সকাল সকাল মোদি তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করলেন নজরুলগীতি মন জপ নাম। সঙ্গীতশিল্পী পায়েল করের গাওয়া এই গানেই রামবন্দনায় মাতলেন মোদি। ক্যাপশনে লিখলেন, “বাংলার মানুষের প্রভু রামের প্রতি অসীম ভক্তি রয়েছে। তার প্রমাণ নজরুলের গান ‘মন জপ নাম’।” প্রসঙ্গত, ২২ জানুয়ারি অযোধ্যায় প্রাণ প্রতিষ্ঠার আগে কঠোর সংযম পালন করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাটিতে কম্বল পেতে শুচ্ছেন। সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে পড়ছেন। শুভ মুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান করছেন। সাত্ত্বিক আহার করেই এই কয়েকটা দিন কাটাচ্ছেন প্রধানমন্ত্রী। অধিকাংশ সময় খাচ্ছেন ফল। দিনের বেশিরভাগ সময় মৌনব্রত রাখছেন। ঘণ্টাখানেক ধরে যপ করছেন রামনাম। শুনছেন নানা ভাষার রাম বন্দনা।
আরও পড়ুনঃ শান্তি ফেরানোর পক্ষে সওয়াল ইরান-পাকিস্তানের, কবে স্বাভাবিক হবে পরিস্থিতি?
তার মধ্যেই শনিবার তাঁর প্লে লিস্টে ছিল নজরুলগীতি। বাংলার পাশাপাশি আরও নানা ভাষার রাম ভজন শুনছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি শেয়ার করেছেন মরিশাসের রামকথা এবং রাম ভজন শেয়ার করেছেন তিনি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…