অনুপ্রবেশ রুখতে মায়ানমার সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত কেন্দ্রের

খবর লাইভ : অবাধ অনুপ্রবেশ আর নয়। মায়ানমার থেকে যাতে কেউ বিনা বাধায় ভারতে ঢুকে পড়তে না পারে তার জন্য মিজোরাম-মায়ানমার সীমান্তে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শনিবার একথা জানিয়েছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, গত তিন মাসে ৬০০-এর বেশি মায়ানমার সেনা সীমান্ত পেরিয়ে উত্তর-পূর্বের রাজ্যে আশ্রয় নিয়েছেন। এই ধরণের গতিবিধি রুখতেই এবার পদক্ষেপ স্বরাষ্ট্রমন্ত্রকের।

সম্প্রতি গৃহযুদ্ধে উত্তপ্ত মণিপুর ও মিজোরাম লাগোয়া মায়ানমার। এদিকে নিয়ম অনুযায়ী দুই দেশের আদিবাসীরা ১২ কিলোমিটার পর্যন্ত ভিসা ছাড়া যাতায়াত করতে পারেন। এই নিয়মের জেরেই মায়ানমারের সেনা ও বিদ্রোহীদের অনেকেই সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসছেন। এবিষয়ে পদক্ষেপের জন্য ইতিমধ্যেই কেন্দ্রের কাছে আর্জি জানিয়েছে মিজোরাম সরকার। এই অবাধ যাতায়াত রুখতেই এবার সক্রিয় হল কেন্দ্র। এ প্রসঙ্গে এদিন অসমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “বাংলাদেশ সীমান্তের মতোই নিরাপত্তার চাদরে মুড়বে মায়ানমার সীমান্তও।” শীঘ্রই মায়ানমার সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে সে দেশের আদিবাসীদের ভিসার প্রয়োজন হবে। শেষ হবে ১৯৭০-এর ‘ফ্রি মুভমেন্ট রেজিম’ চুক্তি।

আরও পড়ুনঃ ফ্ল্যাট প্রতারণা মামলায় আজ আদালতে নথি জমা দিলেন নুসরত

উল্লেখ্য, সেনাকর্তারা মনে করেন মণিপুরে অশান্তির শিকড় রয়েছে আসলে মায়ানমারে। কীভাবে? সেনাকর্তার বক্তব্য, মায়ানমার গৃহযদ্ধের প্রভাব পড়ছে মিজোরাম এবং মণিপুর দুই রাজ্যেই। সংঘর্ষ না থামার দ্বিতীয় কারণ, মেতেই ও কুকি দুই গোষ্ঠীর কাছে রয়েছে প্রচুর হাতিয়ার। মনে করা হচ্ছে, চিন থেকে মায়ানমার হয়ে অস্ত্র ঢুকছে বিদ্রোহীদের হাতে। আবার গত তিন মাসে মায়ানমারের প্রচুর সেনা মিজোরামে ঢুকেছে। গৃহযুদ্ধের ফলে মায়ানমারের সেনার ক্যাম্প দখল করেছে আরাকান আর্মি। এর পরই সেখান থেকে ভারতে ঢুকে পড়ে ৬০০ সেনা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার ভারত মায়ানমার সীমান্ত সিল করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago