খবর লাইভ : অযোধ্যার রামমন্দিরের উদ্বোধনের আগে মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে নানা ধরনের বিধি আচরণ। গোটা অযোধ্যা সেজে উঠছে মন্দির উদ্বোধন উপলক্ষ্যে। সেই সঙ্গে রামমন্দির নানা ধরনের পুজো উপাচারের মধ্যে দিয়ে শুরু হয়ে গিয়েছে ২২ তারিখ রামলালার বিশেষ পুজোর প্রস্তুতি। সেই উদ্দেশ্যে পৌঁছে গেল রামলালাকে ভোগ নিবেদনের রুপোর থালাও। তবে প্রস্তুতকারকের সূত্র দেখলে দেখা যাচ্ছে এখানের মিশে রয়েছে স্বজন পোষণ।
২২ জানুয়ারি ১৮ ইঞ্চি ব্যাসের থালায় খেতে দেওয়া হবে রামলালাকে। সোনার পাত্রের ওপর রুপোর থালা, চারটি রুপোর বাটি, একটি কলসির পুরো সেট প্রস্তুত করে এনেছেন রাজস্থানের জয়পুরের আইরিস (Iris) নামে এক সংস্থা। চারটি বাটি পদ্মফুলের আকৃতির যার ২১টি পাপড়ি রয়েছে বলে দাবি প্রস্তুতকারকের। কলসের সঙ্গে জোড়া রুপোর ঘোড়া, যা রামের রথের প্রতীক হিসাবে দাবি করা হয়েছে। থালার নিচে হনুমানের মূর্তি যিনি বহন করে আছেন গোটা থালা, বাটি ও কলসের সেট। এখানে হনুমানের অপার ভক্তির প্রকাশিত হয়েছে।
এই রুপোর সামগ্রি তৈরি করেছে জয়পুরের আইরিস সংস্থা। রামমন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তাঁদেরকে এই সামগ্রি তৈরির দ্বায়িত্ব দেওয়া হয়েছিল। মঙ্গলবার রামমন্দিরের পুরোহিত ও রাম জন্মভূমি ট্রাস্টের মহাসচিব চম্পত রায়ের হাতে সেই থালার সেট তুলে দেন আইরিসের কর্ণধার লক্ষ্য পাবুয়াল ও সংস্থার সহ নির্মাতা রাজীব পাবুয়াল। এই আইরিস সংস্থাই জি-২০ সম্মেলনের সময় অতিথিদের পরিবেশনের জন্য রুপোর পাত্র তৈরি করেছিল। কেন্দ্রের সামগ্রিক মদতে যে রামমন্দির উদ্বোধন হতে চলেছে তাতে বাণিজ্যিকভাবেও মোদি সরকারের মত একাধিপত্যের পথই বেছে নিয়েছে যোগি আদিত্যনাথ সরকার। রামলালার থালার প্রস্তুতকারী সংস্থা থেকেও তারই প্রমাণ মিলছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…