খবর লাইভ : পাকিস্তানের বালোচ জঙ্গি গোষ্ঠী জইশ আল আদল-এর দুটি ঘাঁটি লক্ষ্য করে লাগাতার মিসাইল হামলা চালাল ইরান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এয়ারস্ট্রাইকের জেরে জইশ গোষ্ঠীর দুই ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে গেছে। যদিও পাক সরকারের দাবি, ইরান বিনা অনুমতিতে পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এদিকে হামলায় দুই শিশুর মৃত্যু হয়েছে বলেও দাবি ইসলামাবাদের। জানা গিয়েছে, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সফরের পরই পাকিস্তানে মুহুর্মুহু আক্রমণ চালাল ইরান। এদিকে ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমের তরফে সাফ জানানো হয়েছে পাকিস্তানে জঙ্গি গোষ্ঠী জইশ আল-আদলের ঘাঁটিতে এয়ারস্ট্রাইক চালিয়েছে ইরানের সেনা।
তবে সোমবার একইভাবে ইরাক এবং সিরিয়ায় ওই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরানের রিভলিউশনারি গার্ডস৷ এই জঙ্গি গোষ্ঠী গত কয়েক বছরে একাধিকবার ইরানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে৷ তারই প্রতিবাদে পাকিস্তানে মিসাইল হামলা ইরানের।
আরও পড়ুনঃ কোমরের হাড়ে চিড় মদনের, কমল হিমোগ্লোবিনের মাত্রাও; বাড়ি ফিরেও শান্তি নেই
এদিকে পাকিস্তান হামলার স্থান উল্লেখ না করলেও, ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, বালোচিস্তানের কুহে সবজ এলাকায় জইশ জঙ্গিদের মূল ঘাঁটি ছিল। সেই ঘাঁটিই মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। তবে ইরানের মিসাইল হামলার বিষয়ে একেবারেই মুখে কুলুপ পাক সেনার। তবে পাক বিদেশমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছে, ইরানের মিসাইল হামলায় পাকিস্তানে শিশু ও মহিলারা জখম হয়েছে। এর পরিণতি ভাল হবে না।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…