সাধারণতন্ত্র দিবসে নাশকতা চালানোর ছক করছে পাকিস্তান!বিশেষ সতর্ক বিএসএফ

খবর লাইভ : আগামী ২৬ জানুয়ারি নাশকতা চালানোর ছক করছে পাকিস্তান! গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে, ছয়রকমভাবে এই হামলা চালানো হতে পারে। এই রিপোর্ট পেয়েই পাক সীমান্তে বিশেষ সতর্কতা জারি করল বিএসএফ।আসলে সাধারণতন্ত্র দিবস ও রামমন্দির উদ্বোধনের দিন জঙ্গি হামলার ছক কষতে পারে সন্ত্রাসবাদীরা। সেই জন্য সতর্কতা হিসাবে বিশেষ অপারেশন শুরু করেছে বিএসএফ। চার রাজ্যের পাক সীমান্তে শুরু হয়েছে ‘অপারেশন সার্দ হাওয়া’।

গোয়েন্দা সূত্রে দাবি, ২৬ জানুয়ারির অনুষ্ঠানে হামলার ছক কষছে পাক জঙ্গিরা। পাকিস্তান রেঞ্জার্স ও আইএসআইইয়ের মদতে ভারতে জঙ্গি অনুপ্রবেশ ঘটছে। তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে অত্যাধুনিক চিনা অস্ত্র। এমনকি খালিস্তানিদের সঙ্গেও যোগাযোগ করে যৌথভাবে চলছে নাশকতার ছক। গোয়েন্দাদের এই রিপোর্ট পাওয়ার পরেই তৎপর হয়েছে বিএসএফ। পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও কাশ্মীর-চার রাজ্যের পাক সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
জানা গিয়েছে, ১৫ দিনের জন্য পাক সীমান্তে বাড়তি সতর্কতা অবলম্বন করবে বিএসএফ। সমস্তরকম নাশকতার ছক বানচাল করতেই শুরু হয়েছে এই বিশেষ অপারেশন। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, ২৬ জানুয়ারি গুজরাট থেকে বিপুল পরিমাণে জঙ্গি অনুপ্রবেশ হতে পারে। সেই জন্য ইতিমধ্যেই গুজরাট সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago