ফ্ল্যাট প্রতারণা মামলায় তৃণমূল সাংসদ নুসরত জাহানকে হাজিরার নির্দেশ আদালতের

খবর লাইভ: ফ্ল্যাট প্রতারণা মামলায় অভিনেত্রী নুসরত জাহানকে আদালতে হাজিরা দিতে হবে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে আলিপুর জজ কোর্ট। এর আগে একাধিকবার মামলার শুনানিতে হাজির হননি নসরত। তাঁর আইনজীবীকে পাঠিছেন। এবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আদালতকক্ষে সশরীরে হাজিরা দিতে হবে বসিরহাটের সাংসদকে।

‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ একটি সংস্থার ডিরেক্টর ছিলেন নুসরত ২০১৪-২৫ সালে। সে সময় ফ্ল্যাট দেওয়ার নাম করে ব্যাঙ্কে কর্মীদের কাছ টাকা নেয় সংস্থাটি। ৪০০-র বেশি প্রবীণ নাগরিকের থেকে সাড়ে পাঁচ লক্ষ করে টাকা নেয় এই সংস্থাটি। বদলে তাঁদের ১ হাজার বর্গফুটের ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু পরে সেই ফ্ল্যাট তাঁরা পাননি। এর পর তাঁরা আলিপুর আদালতে মামলা করেন। বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এই ব্যাঙ্ক কর্মীদের নিয়ে ইডির দফতরে গিয়েছিলেন।

এর মধ্যে নুসরত পাম অ্যাভিনিউয়ে একটি ফ্ল্যাট কেনেন। ব্যাঙ্ককর্মীরা গড়িয়াহাট থানায় নুসরতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং ইডির গোয়েন্দারা।ফ্ল্যাট ‘প্রতারণা’র অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদকে ডেকে পাঠায় ইডি। গত বছর সেপ্টেম্বর মাসে সিজিও কমপ্লেক্সে নুসরতকে প্রায় সাড়ে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।আলিপুর জজ কোর্ট ব্যাঙ্ক কর্মীদের করা মামলাটিও চলতে থাকে। সেই মামলায় আদালতে নিজে না হাজির হয়ে তাঁর আইনজীবীকে পাঠান নুসরত। কিন্তু এবার আদালত তাঁকে সশরীরে হাজির হতে বলেছেন বিচারক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago