এবার  হুথি গোষ্ঠীর বিরুদ্ধে হামলা আমেরিকা – ব্রিটেনের!

খবর লাইভ : ইয়েমেনে হুথি গোষ্ঠীর বিরুদ্ধে যৌথ হামলা শুরু করল মার্কিন মুলুক, সঙ্গী ব্রিটেন। সূত্রের খবর গত বছরের শেষ থেকে যেভাবে লোহিত সাগরের পণ্যবাহী জাহাজ আক্রমণ করেছে এই বিদ্রোহী গোষ্ঠী, তার পাল্টা জবাব দিতেই এবার হুথি গোষ্ঠীর ঘাঁটিগুলিতে বিমান হামলা শুরু করল মার্কিন মুলুক। যদিও দুই দেশের কেউই সরকারিভাবে এখনও এই হামলার স্বীকার করেনি। তবে ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর নগরী আল হুদাইদাহ থেকে তীব্র বিস্ফোরণের খবর মিলেছে।

রাজধানী সানা-সহ ইয়েমেনের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ রয়েছে বিদ্রোহী হুথি গোষ্ঠীর হাতে। এদের পুরোপুরি সমর্থন করে ইরান। এই দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক যে একেবারেই সুবিধার নয় তা সর্বজনবিদিত। গাজায় ইজরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এই বিদ্রোহী গোষ্ঠী লোহিত সাগরে ইজরায়েলের সঙ্গে যুক্ত সব জাহাজে হামলা চালানোর হুমকি দিয়েছিল। তারপর থেকেই লোহিত সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজের অপহরণের খবর আসে। আন্তর্জাতিক বাজারে এর যথেষ্ট প্রভাব পড়েছে। বিশেষ করে তেলের দাম কিছুতেই নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এসবের মাঝেই গতকাল ইরানের নৌবাহিনী ওমানের উপকূলে একটি তেলের ট্যাঙ্কার আটক করে। পাল্টা উত্তর দিতে তৈরি আমেরিকা। মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন মধ্যপ্রাচ্যের সফর শেষ করার ঘন্টা খানেকের মধ্যেই এই হামলা চালানো হয় বলে জানা যাচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago