অনেকটাই পারদ পতন! মকর সংক্রান্তির আগেই বাড়বে শীত

খবর লাইভ : পৌষের কনকনে শীত উপভোগ করতে আর মাত্র দু-একদিনের অপেক্ষা করতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। হাওয়া অফিসের পূর্বাভাস মতোই মকর সংক্রান্তির আগেই শুরু হয়েছে পারদ পতন। বৃহস্পতিবার রাতে এক লাফে কলকাতার তাপমাত্রা ৩ ডিগ্রি কমেছে। ঘন কুয়াশা দাপটে আজ সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দৃশ্যমানতার অভাব দেখা গেছে। তবে সুখবর একটাই, ইতিমধ্যেই হাড় কাঁপানো শীতের টিজার পেতে শুরু করেছেন সাধারণ মানুষ।

আগামী দু’দিনে আরও তাপমাত্রা কমবে এবং তারপরে আরও দু-তিন দিন একই রকম পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ৷দক্ষিণবঙ্গের চার জেলায় কুয়াশার দাপট থাকবে। তাই বেলা বাড়লে পারদ ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও রাতে তাপমাত্রা ফের কমবে।কলকাতার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। পশ্চিমের জেলায় শীতের কাঁপন বেশি হবে।

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে শীত বাড়বে ঠিকই কিন্তু মকরের স্নানে যে খুব একটা ঠান্ডা আমেজ থাকবে সেটা বোধহয় এখনই বলা যাচ্ছে না। আগামী সপ্তাহের গোড়াতে সোমবার থেকে বুধবারের মধ্যে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। একই পূর্বাভাস রয়েছে দার্জিলিঙেও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago