আজ মোহালিতে ভারত-আফগানিস্তান প্রথম টি-২০

খবর লাইভ : আজ থেকে শুরু ভারত-আফগানিস্তান তিন ম্যাচের টি-২০ সিরিজ। টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দল ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, সেটা মেপে নেওয়ার শেষ সুযোগ আফগানিস্তান সিরিজে। মেহালিতে বৃহস্পতিবার প্রথম ম্যাচ। যে ম্যাচে আফগানিস্তান তাদের এক নম্বর বোলার রশিদ খানকে পাচ্ছে না। এটা তাদের জন্য বেশ বড় ধাক্কা।

১৪ মাস বাদে ভারতের টি-২০ দলে ফিরেছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। ধরেই নেওয়া হচ্ছে যে, রোহিত বিশ্বকাপে ভারতের নেতৃত্ব দেবেন। বিরাটও ১৫ জনের দলে থাকবেন। ফলে এই সিরিজে দুই মহারথী কেমন করেন, সেদিকে নজর থাকবে সবার। তবে ভারত অবশ্য পুরো শক্তির দল নিয়ে নামতে পারছে না। ব্যক্তিগত কারণে মোহালিতে প্রথম ম্যাচে খেলবেন না বিরাট। রবীন্দ্র জাদেজা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়াকেও এই সিরিজে দেখা যাবে না। হার্দিক শুধু এই সিরিজ কেন, আইপিএলেও ফিট হয়ে যাবেন কি না প্রশ্ন রয়েছে।

আরও পড়ুনঃ দুর্নীতির অভিযোগে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহকে তলব ইডির!

এই সিরিজের সঙ্গে আইপিএলের দিকেও নজর থাকবে নির্বাচকদের। ঈশান কিষাণ , শ্রেয়স আইয়ারকে দলে রাখেননি অজিত আগারকররা। কিন্তু তাঁরা আইপিএলে ভাল করতে পারলে বিশ্বকাপের দরজা খুলে যাবে। রোহিত ও বিরাটের জন্য অবশ্য এই সিরিজ ছোট ফরম্যাটের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। অনেকদিন বাদে তাঁরা ভারতের নীল জার্সিতে কুড়ি ওভারের ম্যাচ খেলবেন। রোহিত তিনটি ম্যাচে খেললেও বিরাটকে প্রথম ম্যাচে পাওয়া যাবে না।

রশিদ খানের গত নভেম্বরে পিঠে অস্ত্রোপচার হয়েছিল। তিনি এখন রিহ্যাবে রয়েছেন। আফগানিস্তানের অধিনায়ক ইব্রাহিম জারদান বলেছেন, রশিদ পুরো ফিট হয়নি। তাই এই সিরিজে ওকে পাওয়া যাবে না। আমরা ওকে পাচ্ছি না বলে সমস্যা অবশ্যই থাকছে। কিন্তু যে কোনও পরিস্থিতির সঙ্গে আমাদের মানিয়ে নিতে হবে। জারদানের মনে হচ্ছে, অন্যেরা রশিদের অভাব পূরণ করে দেবেন।

সবে দক্ষিণ আফ্রিকা সফর সেরে ফিরেছে ভারতীয় দল। বুধবার সন্ধ্যায় ক্রিকেটাররা মোহালিতে মিলিত হয়েছেন। যশস্বী জয়সওয়াল ও তিলক ভার্মা দলে থাকলেও ভারতের ইনিংস শুরু করবেন শুভমন গিল ও রোহিত শর্মা। শুভমনের দক্ষিণ আফ্রিকায় সময় ভাল যায়নি। তিনি রানের খোঁজে থাকবেন। মিডল অর্ডারে সূর্য ও হার্দিককে পাওয়া যাবে না এই সিরিজে। ফলে নজর থাকবে রিঙ্কু সিংয়ের দিকে। রিঙ্কু দক্ষিণ আফ্রিকায় নজর কেড়েছিলেন।
ঈশান কিষাণ দলে না থাকায় কিপিং করবেন জিতেশ শর্মা বা সঞ্জু স্যামসন। প্রথম জনের পাল্লা ভারী। অলরাউন্ডার শিবম দুবেও এই দলে রয়েছেন। কিন্তু তিন পেসার অর্শদীপ, মুকেশ ও আবেশ আছেন বলে তাঁর সুযোগ হয়তো হবে না। স্পিন বিভাগে কুলদীপ অটোমেটিক চয়েস। অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই ও ওয়াশিংটন সুন্দরের মধ্যে কারা দলে থাকবেন সেটা টিম ম্যানেজমেন্টের হাতে।

রশিদ না থাকলেও সাদা বলের ক্রিকেটে আফগানিস্তান বিপজ্জনক প্রতিপক্ষ। মুজিব, নবীন ও ফজল হকের সঙ্গে তাঁদের বোর্ডের ঝামেলা মিটে গিয়েছে। ফলে বৃহস্পতিবার মোহালিতে খোলা মনে খেলতে নামবে ইব্রাহিম জারদানের দল। তাদের এখানে হারানোর কিছু নেই।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago