খবর লাইভ : নতুন বছরের প্রথম সপ্তাহ পেরিয়ে গেলেও বঙ্গে শীতের দেখা নেই। মাঝে তাপমাত্রা সামান্য কমলেও শীত সেভাবে জাঁকিয়ে পড়েনি রাজ্যে। তবে আগামী কয়েক দিনে রাজ্যজুড়ে তাপমাত্রা অনেকটাই কমতে পারে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ২৪ ঘণ্টা পর থেকেই দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও।
আরও পড়ুনঃ আজই শেষযাত্রা উস্তাদ রাশিদ খানের, রবীন্দ্রসদনে দেওয়া হবে গান স্যালুট
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা পর রাজ্য জুড়ে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি বুধ এবং বৃহস্পতিবার দার্জিলিং জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে দুই ডিগ্রি সেলসিয়াস বেশি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। তবে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে। এদিকে বুধবারই হাওয়া অফিস সাফ জানিয়েছে, শুক্রবার থেকেই পারদ পতন শুরু হবে দক্ষিণবঙ্গে। পশ্চিমের জেলা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বত্র এই মুহূর্তে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ বা ৩ ডিগ্রি বেশি। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় এই তাপমাত্রা স্বাভাবিক বা তারও সামান্য নীচে নামার সম্ভাবনা রয়েছে।
তবে তাপমাত্রা কমার পাশাপাশি, কুয়াশার পরিমাণ বৃদ্ধি পেতে পারে রাজ্যের একাধিক জেলায়। বুধ এবং বৃহস্পতিবার বর্ধমান, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলা ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে পারে। এই চারটি জেলা ছাড়াও রাজ্যের অন্যান্য জেলায় কমবেশি কুয়াশা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…