আজই শেষযাত্রা উস্তাদ রাশিদ খানের, রবীন্দ্রসদনে দেওয়া হবে গান স্যালুট

খবর লাইভ : উস্তাদ রশিদ খানের অকালপ্রয়াণে শোকস্তব্ধ সঙ্গীতজগৎ। মাত্র ৫৫ বছর বয়সেই থেমে গেল সব। প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী। তারই চিকিৎসা চলছিল। চিকিৎসায় ভালো সাড়াও দিচ্ছিলেন। কিন্তু আচমকাই ছন্দপতন। হঠাৎই সেরিব্রাল অ্যাটাক হয় তাঁর। তারপরেই ভেন্টিলেশনে ছিলেন বেশ কয়েকদিন। কিন্তু মঙ্গলবার বিকেলেই সব শেষ। জানা গেছে, বুধবারই শেষকৃত্য সম্পন্ন হবে রশিদ খানের। সূত্রের খবর, বুধবার সকাল সাড়ে ৯টা নাগাদ নাকতলার বাড়ি থেকে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে৷ সেখানে দুপুর দেড়টা পর্যন্ত রবীন্দ্র সদনে মরদেহ শায়িত থাকবে৷ তারপর ফের মরদেহ নিয়ে আসা হয়ে নাকতলার বাড়িতে৷ রবীন্দ্র সদনেই উস্তাদকে গান স্যালুট দেওয়া হবে সরকারের পক্ষ থেকে৷

এরপর ধর্মীয় মতে শিল্পীর বাড়িতে যে আচার-অনুষ্ঠান করার কথা রয়েছে, সেগুলি হবে৷ দুপুর সাড়ে তিনটে নাগাদ পদযাত্রা করে কবরস্থানে নিয়ে যাওয়া হবে সঙ্গীতশিল্পীকে৷ মরদেহ বাড়িতে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ হাসপাতাল সূত্রে খবর, প্রস্টেট ক্যানসারের চিকিৎসা আগে থেকেই চলছিলই। তার মধ্যেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন উস্তাদ রশিদ খান। চিকিৎসকরা জানিয়েছেন, মাথায় ব্লিডিং (রক্তক্ষরণ) নিয়ে ভর্তি হয়েছিলেন। এতদিন হাসপাতালে থাকার ফলে সংক্রমণ হয়েছিল। তড়িঘড়ি ভেন্টিলেশনে দিতে হয় তাঁকে। কিন্তু সেখান থেকে সুরলোকে পৌঁছলেন রশিদ।

মঙ্গলবার দুপুরেই দুঃসংবাদ কানে আসতেই হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিতরে গিয়ে শিল্পীর খোঁজ নিয়ে তিনি বেরিয়ে আসেন হাসপাতালের বাইরে। সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago