খবর লাইভ : দিল্লির তিনটি আসনের বদলে কেজরিওয়ালের দল হরিয়ানায় ১০টি আসনের মধ্যে তিনটি এবং গুজরাটে ২৬টি আসনের মধ্যে একটি (ভারুচ) চেয়েছে। সোমবার সহযোগী দলগুলির সঙ্গে আসন সমঝোতার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের পাঁচ নেতার কমিটির সঙ্গে আপ নেতৃত্বের বৈঠক হয়। সেখানেই ওই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।আসন্ন লোকসভা ভোটে দিল্লির সাতটি আসনের মধ্যে তিনটি কংগ্রেসকে ছাড়তে রাজি হয়েছেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীর দলের তরফে সোমবার দ্বিপাক্ষিক বৈঠকে সেই ‘বার্তা’ কংগ্রেস হাইকমান্ডকে দেওয়া হয়েছে।
ওই কমিটিতে রয়েছেন, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট, ছত্তিশগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ এবং এআইসিসির প্রাক্তন মুখপাত্র মোহন প্রকাশ।ছিলেন দিল্লি প্রদেশ কংগ্রেস সভাপতি অরবিন্দর সিংহ লভলীও। আপের তরফে রাজ্যসভা সাংসদ সন্দীপ পাঠক এবং দিল্লির দুই মন্ত্রী অতিশী এবং সৌরভ ভরদ্বাজ ছিলেন বৈঠকে।
গত অগস্ট-সেপ্টেম্বরে মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র আগের বৈঠকে তৃণমূল দাবি জানিয়েছিল, অক্টোবরের মধ্যে লোকসভার আসন সমঝোতা চূড়ান্ত করা হোক। কিন্তু পাঁচ রাজ্যের ভোটের কথা মাথায় রেখে কংগ্রেস সে পথে হাঁটেনি। অনেকেই সেই সময় বলেছিলেন, কংগ্রেস পাঁচ রাজ্যে ভোটের ফলাফল দেখে লোকসভা ভোটের প্রস্তুতির দিকে এগোতে চাইছে। কিন্তু গত ৩ ডিসেম্বর ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, কংগ্রেস হিন্দি বলয়ে মুখ থুবড়ে পড়েছে। তাদের হাতে থাকা ছত্তীসগঢ় ও রাজস্থান দখল করে নিয়েছে বিজেপি। কংগ্রেসের সান্ত্বনা পুরস্কার বলতে কেবল দাক্ষিণাত্যের তেলঙ্গানা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…