সাংসদ পদ খারিজ হয়ে গেলেও সরকারি বাংলো খালি করেননি,মহুয়া মৈত্রকে নোটিশ কেন্দ্রের

খবর লাইভ : সাংসদ পদ খারিজ হয়ে গেলেও তাঁর নামে বরাদ্দ সরকারি বাংলো খালি করেননি মহুয়া মৈত্র। সোমবার এই কারণে তাঁকে শো-কজ নোটিশ পাঠাল। কেন্দ্রের ডাইরেক্টরেট অফ এস্টেটস (ডিওই)। কৃষ্ণনগরের প্রাক্তন তৃণমূল সাংসদকে তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

গত ৮ ডিসেম্বর সাংসদ পদ খারিজ হয় মহুয়ার। কেন্দ্রীয় আবাসন এবং নগরোন্নয়ন মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ৭ জানুয়ারির মধ্যে সরকারি বাংলো খালি করে দিতে বলা হয়েছিল মহুয়াকে। কিন্তু তিনি এখনও বাংলো খালি করেননি।২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ পর্যন্ত ওই বাংলোতেই থাকতে চেয়েছিলেন মহুয়া। দিল্লি হাই কোর্টে মহুয়ার আইনজীবী জানিয়েছিলেন, বর্ধিত সময়ের জন্য প্রযোজ্য যে কোনও খরচ দিতেও মহুয়া তৈরি। কিন্তু বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, সরকারি আবাসনে থাকার জন্য আবেদন ডিওই-র কাছেই করতে হবে। এতে আদালতের কিছুই করণীয় নেই। এরপরেই মহুয়াকে শো-কজ করল কেন্দ্র।

মহুয়া চেয়েছিলেন, ২০২৪ সালের লোকসভা ভোটের ফলাফল ঘোষণার পর তিনি দিল্লির বাংলো খালি করবেন। এই নিয়ে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। মহুয়ার আইনজীবী জানিয়েছিলেন, যদি তাঁর মক্কেলকে সংশ্লিষ্ট সময়ের জন্য বাংলোয় থাকার অনুমতি দেওয়া হয়, তা হলে বর্ধিত সময়ের জন্য প্রযোজ্য যে কোনও খরচ দিতেও প্রস্তুত। সেই আবেদনের প্রেক্ষিতেই বিচারপতি সুব্রহ্মণ্যম প্রসাদ গত বৃহস্পতিবার জানিয়েছিলেন, সরকারি আবাসনে থাকার জন্য আবেদন ডিওই-র কাছেই করতে হবে। কেন্দ্রীয় সরকারকে এই বিষয়ে আইন মেনে সিদ্ধান্ত নিতে হবে। আদালত কিছু করতে পারবে না। এর পরে মহুয়ার আইনজীবী মামলাটি প্রত্যাহার করে নেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago