শাহজাহানকে গ্রেফতার করুন, ডিজিকে কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল

খবর লাইভ : অবিলম্বে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করুন – রাজ্য পুলিশের ডিজিকে কড়া নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সূত্রের খবর, সন্দেশখালির ‘বাদশা’-কে নিয়ে রাজভবনের পিসরুমে একগুচ্ছ অভিযোগ জমা পড়েছে। তাতে দাবি করা হয়েছে যে সীমান্ত পার করে বাংলাদেশে পালিয়ে গিয়েছেন শাহজাহান। জঙ্গিদের সঙ্গেও যোগ আছে তৃণমূল নেতার। সেই পরিস্থিতিতে তাঁকে যাতে অবিলম্বে গ্রেফতার করা হয়, সেই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। যদিও বিষয়টি নিয়ে রাজ্য সরকারের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। শাহজাহান কোথায় আছেন, তাও স্পষ্ট নয়। তবে শনিবার সন্ধ্যায় গোপন ডেরা থেকে একটি অডিয়োবার্তায় তিনি বলেছেন, ‘একদিন সকলেরই মৃত্যু হবে, তাই ভয় পাওয়ার কিছু নেই। আগে আর পরে।’ সঙ্গে তিনি বলেন, ‘সকলের কাছে আমার অনুরোধ, সিবিআই এবং ইডিকে নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই। এটা একটি রাজনৈতিক ষড়যন্ত্র। ওরা মনে করছে যে আমায় দমিয়ে দিতে পারলেন সন্দেশখালির তৃণমূল কংগ্রেস দুমড়ে যাবে। তাই ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো হাজার-হাজার শেখ শাহজাহান আছে।’

আরও পড়ুনঃ বাংলাদেশে মাত্র ৪০ শতাংশ ভোট পড়েছে, জানাল নির্বাচন কমিশন

শাহজাহানের সেই অডিয়োবার্তা যখন সামনে এসেছে, সেটার কিছুক্ষণ আগেই রেশন দুর্নীতি মামলায় তৃণমূল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ‘লুক-আউট’ নোটিশ জারি করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অনুমান, বাংলাদেশে পালিয়ে যেতে পারেন শাহজাহান। সেই পরিস্থিতিতে উত্তর ২৪ পরগনা লাগোয়া সীমান্তে বিএসএফকে বাড়তি সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। শাহজাহানের হদিশ পেতে সাহায্য নেওয়া হচ্ছে অন্যান্য এজেন্সিরও। তবে এখনও পর্যন্ত শাহজাহানের হদিশ মেলেনি বলে সূত্রের খবর।
সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শুক্রবার থেকেই বেপাত্তা হয়ে গিয়েছেন। রেশন দুর্নীতি মামলায় শুক্রবার সন্দেশখালিতে তাঁর বাড়িতে যান ইডির আধিকারিকরা। যিনি রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ বলে দাবি করা হয়েছে। কিন্তু কোনও সাড়াশব্দ পাওয়া না যাওয়ায় তাঁর বাড়ির দরজার ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago