খবর লাইভ : মাত্র দুদিনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয়ের মুখ দেখল ভারত। সফরের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়াদের একাই দুরমুশ করেছিলেন পেসার মহম্মদ সিরাজ। দ্বিতীয় ইনিংসে সেই দায়িত্ব কাঁধে তুলে নেন জসপ্রীত বুমরাহ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাদের দেশে বরাবরই ভালো পারফরম্যান্স করেন জশপ্রীত বুমরাহ। দ্বিতীয় ইনিংসে ৬১ রানে ৬ উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার জয়ের পথ প্রশস্ত করেছেন এই তারকা পেসার। আজ এক এক করে তিনি তুলে নেন ডেভিড বেডিংহ্যাম (১১), কাইল ভারানে (৯), মার্কো জ্যানসেন (১১) ও কেশব মহারাজের (৩) উইকেট, টি সটুবাস (১), লুঙ্গি এঙ্গিডি (৮) এর উইকেট।
আরও পড়ুনঃ যৌন অপরাধ মামলায় চাঞ্চল্য প্রকাশ্যে,’বাচ্চা মেয়ে’রাই ক্লিন্টনের পছন্দ!
কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রান করে দক্ষিণ আফ্রিকা। পরে ভারতও ১৫৩ রানে গুটিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ১৭৬ রান করে প্রোটিয়ারা। ভারতের সামনে টার্গেট ছিল ৭৯ রানের। যা মাত্র ১২ ওভারে ৩ উইকেট হারিয়ে তুলে নেয় রোহিত শর্মারা। ভারত-দক্ষিণ আফ্রিকা কেপটাউন টেস্ট ভেঙে দেয় ৯২ বছর আগের বিশ্বরেকর্ড। এতদিন বল সংখ্যার নিরিখে ফলাফল নির্ধারিত হওয়া সব থেকে ছোট টেস্ট ম্যাচ খেলা হয়েছিল ১৯৩২ সালে মেলবোর্নে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সেই টেস্ট ম্যাচে খেলা হয় সাকুল্যে ৬৫৬টি বল। সেই ম্যাচে ১ ইনিংস ও ৭২ রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে অস্ট্রেলিয়া।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…