দিল্লি হাই কোর্টে খারিজ মহুয়ার আবেদন,এখনই ফেরত নয় বাংলো!

খবর লাইভ : সাংসদ পদ খারিজ মামলায় সুপ্রিম কোর্টে খানিকটা স্বস্তি পেলেও সরকারি বাংলো ফেরত মামলায় দিল্লি হাইকোর্টে স্বস্তি পেলেন না মহুয়া মৈত্র। তৃণমূলের বহিষ্কৃত সাংসদের আবেদন খারিজ করে আদালতের তরফে সংসদের হাউসিং কমিটিতে আবেদন করতে বলল দিল্লি হাই কোর্ট।

দিল্লি হাইকোর্টের তরফে জানানো হয়েছে, সাংসদ পদ এখনও ফেরত পাননি মহুয়া। সুপ্রিম কোর্টে সেই মামলা চলছে। ফলে সরকারি বাংলো ফেরতের কোনও প্রশ্নি ওঠে না। এরপরই মহুয়ার সরকারি বাংলো ফেরতের আবেদন খারিজ করে তাঁকে এই বিষয়ে সংসদের হাউসিং কমিটিতে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে সরকারকে হাই কোর্টের পরামর্শ, এক্ষেত্রে আইন মেনেই যেন ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও হাইকোর্ট মহুয়াকে এই মামলা প্রত্যাহার করে নেওয়ার অনুমতি দেয়। সেইমতো নিজের আবেদন প্রত্যাহার করে সংসদের হাউসিং কমিটির কাছেই আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন মহুয়া।

উল্লেখ্য, লোকসভায় টাকার বিনিময়ে প্রশ্নের অভিযোগে এথিক্স কমিটির সুপারিশে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছে। কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরের তরফে আগামী ৭ জানুয়ারির মধ্যে বাংলো ছাড়তে বলা হয়েছে মহুয়াকে। এই নির্দেশের বিরুদ্ধেই উচ্চ আদালতে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল নেত্রী। আবেদন করেছেন, নিদেন পক্ষে আগামী লোকসভা নির্বাচনের ফল প্রকাশ অবধি তাঁকে বর্তমান বাংলোতে থাকতে দেওয়া হোক। কিন্তু সেই মামলায় বিশেষ স্বস্তি পেলেন না বহিষ্কৃত তৃণমূল সাংসদ। যদিও সাংসদ পদ ফেরত মামলায় গতকালই সুপ্রিম কোর্টে কিছুটা স্বস্তি পেয়েছেন মহুয়া। কেন তাঁর সাংসদ পদ বাতিল হল, ব্যাখ্যা চেয়ে সংসদের সচিবালয়কে নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago