খবর লাইভ : নতুন বছরের শুরু থেকেই শীতের দাপুটে স্পেল উপভোগ করছেন দক্ষিণবঙ্গবাসী। কুয়াশা ঢাকা কনকনে ঠান্ডায় বুধবার ভোরে চোখ খুললেন কলকাতার মানুষ। ভোররাতে পারদ নামলো প্রায় ১৩ ডিগ্রিতে। গতকাল তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। আজকে ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত দমদম ও উত্তর শহরতলির তাপমাত্রা ঘোরাফেরা করে ১৩ ডিগ্রির ঘরে। জমিয়ে শীত উপভোগ করার সুযোগ মেলায় খুশি সাধারণ মানুষ।
পুরুলিয়া, বাঁকুড়ায় রীতিমতো ঠকঠক করে কাঁপতে হচ্ছে বাসিন্দাদের। বিষ্ণুপুরে ৯ ডিগ্রিতে নামলো পারদ। পুরুলিয়ায় তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস বলছে আগামী দু থেকে তিন দিন এই পরিস্থিতি বজায় থাকবে। তাপমাত্রা কমার পাশাপাশি বেড়েছে কুয়াশার পরিমাণও।
আরও পড়ুনঃ আমতায় দামোদর থেকে রাতের অন্ধকারে উৎসবের মেজাজে তোলা হচ্ছে বালি
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে যে, বঙ্গোপসাগর এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় বায়ুমণ্ডলের উপরিভাগে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সাতটি জেলা পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। আজ থেকে আগামী শনিবার পর্যন্ত তুষারপাতের সম্ভাবনা দার্জিলিঙে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…