খবর লাইভ : দেশজুড়ে প্রায় পাঁচ লক্ষের বেশি রেশন দোকান বন্ধ, বিপাকে সাধারণ মানুষ। আজ থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। ন্যূনতম আয় বৃদ্ধি, কমিশন বৃদ্ধি সহ বেশ কিছু দাবি নিয়ে এই ধর্মঘট বলে জানা যাচ্ছে। আগামী ১৬ই জানুয়ারি সংসদ অভিযানের ডাক দিয়েছেন রেশন ডিলাররা।
ডিলারদের ধর্মঘটের জেরে এ রাজ্যের ১৮ হাজার রেশন দোকান আজ মঙ্গলবার থেকে বন্ধ থাকবে।দেশে প্রায় ৮০ কোটি রেশন গ্রাহকরা চরম অসুবিধার মুখে পড়েছেন। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে এদিন সংগঠনের সাধারণ সম্পাদাক বিশ্বম্ভর বসু সংবাদমাধ্যমকে বলেন, একটানা অনটন এবং হতাশার জেরে রেশন ডিলাররা কার্যত অস্তাচলে যাবার জোগাড়। এসবের প্রতিবাদেই এই ধর্মঘট। আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের একটি সমাবেশের ডাক দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচিও রয়েছে তাঁদের।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…