আবহাওয়ার ভোল বদলে পারদ ১৫ ডিগ্রির ঘরে, নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা!

খবর লাইভ : বছরের শুরুতেই আবহাওয়ার খামখেয়ালিপনা প্রকাশ্যে।বর্ষশেষে শীতের দেখা মেলেনি। বঙ্গবাসীদের মনে প্রশ্ন ছিল নতুন বছর শীত নিয়ে আসবে কি না। নতুন বছরে পা ফেলতেই অবশ্য তাপমাত্রার পারদ খানিকটা নীচে নেমেছে।

শীতের আমেজ কায়েম প্রতিটা হতেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে সামান্য বৃষ্টি হতে পারে বলে মনে করছে হাওয়া অফিস । পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সান্দাকফু সহ দার্জিলিংয়ে তুষারপাতের  পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

চলতি সপ্তাহের মাঝেই গরম বাড়বে। যদিও রবিবারের পর থেকে আবার পারদ নিম্নমুখী হবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালী হওয়ার সংঘাতে হালকা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে।  সিকিমে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। তার প্রভাব পড়ছে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝার ফলেই আবহাওয়ার পরিবর্তন বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দশ দিন পর কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছুঁয়েছে। গত বছর ২২ ডিসেম্বর থেকেই তাপমাত্রা ১৬ ডিগ্রি থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করছিল। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago