বর্ষবরণে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনে,লঞ্চ বন্ধে হতাশ সবাই

খবর লাইভ : সারা দিন লঞ্চে চেপে নদী ও ম্যানগ্রোভের জঙ্গলের প্রাকৃতিক শোভা উপভোগ করতে বর্ষবরণে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনে।বছরের প্রথম দিনে সুন্দরবনে রীতিমতো হয়রানির শিকার পর্যটকেরা।কারণ, অধিকাংশ লঞ্চই পর্যটকদের নিয়ে জঙ্গলে ঢুকতে চাইছে না!আসলে সুন্দরবনের শতাধিক লঞ্চ-নৌকোর লাইসেন্স পুনর্নবীকরণ হয়নি। আর তার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

জানা গিয়েছে, প্রতি বছর দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদ থেকে সুন্দরবনের লঞ্চ-নৌকোগুলিকে লাইসেন্স দেওয়া হয়। কিন্তু এ বার অধিকাংশেরই লাইসেন্সের পুনর্নবীকরণ হয়নি।জেলা প্রশাসন সূত্রে খবর, লঞ্চ ও নৌকো মালিকদের অনেকেই সঠিক সময়ে লাইসেন্স পুনর্নবীকরণের জন্য আবেদন করেননি। লাইসেন্স ছাড়া জঙ্গলের মধ্যে ঢুকলেই তাদের জরিমানা করা হবে বন দফতরের পক্ষ থেকে।এই ভয়েই পর্যটকদের নিয়ে বেরোতে চাইছেন না লঞ্চ মালিকেরা। জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল জানিয়েছেন,সঠিক সময়ে আবেদন না করায় অনেকেই নতুন লাইসেন্স পাননি ৷ অফিস খোলার পর আবেদন করলে সকলেই লাইসেন্স পাবেন।

আরও পড়ুনঃ ‘ন্যাৎসি’র সঙ্গে তুলনা, নতুন বছরে সরব ডেরেক-সুখেন্দু

যদিও এর জেরে বিপাকে পড়েছেন পর্যটকেরা।বহু পর্যটক বর্ষবরণে সুন্দরবনে আসেন। নৌকো-লঞ্চে চেপে জঙ্গলে যাওয়াই তাঁদের কাছে প্রধান আকর্ষণ। কিন্তু তা না হওয়ায়, রীতিমতো হতাশ পর্যটকরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago