খবর লাইভ : নতুন বছরের প্রথম দিনে বিজেপি ও নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের দুই সাংসদ ডেরেক ও ব্রায়েন ও সুখেন্দু শেখর রায়। সংসদে বিজেপির কর্মকাণ্ডকে ৯০ বছর আগে ন্যাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করলেন সুখেন্দু। অন্যদিকে, ইংরেজি বর্ণমালারর প্রতিটি অক্ষর তুলে ধরে মোদিকে তোপ দাগলেন ডেরেক।
সংসদ হামলার ঘটনার পর থেকে নজিরবিহীনভাবে বিরোধীদের ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে এবার। কার্যত বিরোধী শূন্য সংসদে কোনও আলোচনা ছাড়া একের পর এক বিল পাশ করিয়েছে কেন্দ্রের মোদি সরকার। এই ঘটনাকে হিটলারের নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করে সুখেন্দু শেখর রায় বলেন, প্রায় ৯০ বছর আগে ন্যাৎসি জার্মানিতে সংসদকে কর্মক্ষম করে দিয়ে যেভাবে বিল পাশ করানো হয়েছিল সেই ছবি দেখা গিয়েছে দেশের সংসদে। ১৪৬ জন সাংসদকে সাসপেন্ড করে সংসদের দুই কক্ষে পাশ করানো হয়েছে একের পর এক বিল।
অন্যদিকে ইংরেজি বর্ণমালারর প্রতিটি অক্ষর তুলে ধরে কটাক্ষ করেন ডেরেক ও ব্রায়েন। নতুন বছরে A-Z পর্যন্ত প্রতিটি বর্ণমালার সঙ্গে তুলে ধরা হয় ২০২৩ সালের ঘটনাবালি। সেখানেই মোদি সরকারের কাজকর্মের তীব্র সমালোচনা করেন ডেরেক। যেমন, D অর্থে তিনি লেখেন demographic divident(অর্থাৎ জনসংখ্যাগত বিভাজন)। F অর্থে লেখেন, ‘ফ্যাসিজম’। ‘J’ অর্থে ‘জুমলা’। এভাবেই ইংরেজি বর্ণমালা ধরে মোদি সরকারকে আক্রমণ শানান ডেরেক।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…