খবর লাইভ : নিজের গড় ভাঙড়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাধিপতি আরাবুল ইসলাম। তাই মুখ্যমন্ত্রীর কাছে পুলিশি নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। দাপুটে এই তৃণমূল নেতার অভিযোগ, দলীয় নেতৃত্বের কাছে এব্যাপারে আবেদন করে কাজ না হওয়াতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি।
বিধানসভা নির্বাচনে আইএসএফএর জয়ের পর থেকেই উত্তপ্ত ভাঙড়।টিএমসি – আইএসএফ সংঘর্ষে রক্তারক্তি, খুনোখুনি সেখানে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার ভাঙড় ২ নম্বর পঞ্চায়েত সমিতির উন্নয়ন নিয়ে বৈঠক ছিল। বৈঠকে হাজির ছিলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকি। বৈঠক শেষে সেখানে ব্যাপাক উত্তেজনা ছড়ায়। নওসাদকে বৈঠকে বলতে না দেওয়ার অভিযোগ ওঠে। এর পরই পঞ্চায়েত সমিতির ভবন ঘিরে ফেলেন আইএসএফ সমর্থকরা। সেখানে দীর্ঘক্ষণ আরাবুল ও তাঁর ছেলে হাকিমুলকে আটক করে রাখা হয়।
আরও পড়ুনঃ পুলিশ সুপারের নির্দেশ অমান্য করে পেঁড়ো এলাকায় বেআইনি মাটি কাটা বন্ধে কেন অনীহা প্রশাসনের!
সেই ঘটনার কথা জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছেন আরাবুল। তিনি বলেন, ‘আমি পুলিশ ও দলীয় নেতৃত্বকে জানিয়েছি। কিন্তু কাজ হয়নি। কাউকে কিছু না জানিয়ে আমার ৩ জন নিরাপত্তারক্ষী বদলে দেওয়া হল। তার বদলে যাদের নিয়োগ করা হয়েছে তারা এলাকার চরিত্র সম্পর্কে কিচ্ছু জানে না। কোথায় আমার ওপর হামলা হতে পারে। কোথায় গুলি চালাতে পারে, কোনও ধারণা নেই তাদের। তাই বাধ্য হয়ে কয়েকজন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী রেখেছি।’
গত জুলাইয়ে নিরাপত্তার অভাবের কথা জানান আরাবুলের ছেলে তথা পঞ্চায়েত সমিতির সদস্য হাকিমুল। তখন তাঁর জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করে প্রশাসন। সঙ্গে আরও ২ তৃণমূল নেতাকে পুলিশি পাহারা দেওয়া হয় সেখানে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…