খবর লাইভ : উৎসবের মরসুমে ফের চোখ রাঙাচ্ছে কোভিড। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশের প্রায় ৮০০ জন মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৭৯৮ জনের শরীরে কোভিডের সন্ধান মিলেছে। এই মুহূর্তে মোট সক্রিয় কোভিড রোগীর সংখ্যা ৪,০৯১ জন। এছাড়া এক দিনে পাঁচ জনের মৃত্যুর খবরও প্রকাশ্যে এনেছে স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট।
শুক্রবার স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, বৃহস্পতিবারই মহারাষ্ট্র, তামিলনাড়ু ও পন্ডিচেরি থেকে এক জন করে বাসিন্দা কোভিডের কারণে মারা গিয়েছেন। তবে বিশ্ব জুড়ে কোভিডের নয়া স্ট্রেন জে এন.১ বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়াচ্ছে। এই মুহূর্তে দেশের মোট ১৫৭ জন কোভিড আক্রান্ত রোগীর শরীরে এই ভাইরাস পাওয়া গিয়েছে। আক্রান্তদের মধ্যে সংখ্যাটা কেরলেই সবচেয়ে বেশি। সেখানে জেএন.১-যুক্ত রোগীর সংখ্যা ৭৮। এছাড়া, গুজরাটে ৩৪, গোয়ায় ১৮, কর্নাটকে ৮, মহারাষ্ট্রে ৭, রাজস্থানে ৫, তামিলনাড়ুতে ৪, তেলঙ্গানায় দুই এবং দিল্লিতে এক জনের শরীরে নয়া স্ট্রেনের উপস্থিতি পাওয়া গিয়েছে। তবে খুশির খবর পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত কারও দেহে জেএন.১ মেলেনি।
শীতের মরসুমে গত কয়েক সপ্তাহে দেশে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী। তবে বিশেষজ্ঞদের মতে, জেএন.১ আগের মতো ভয়ঙ্কর হয়ে উঠবে না। তবে উৎসবের মরসুমে যেভাবে দেশের চারদিক থেকে সংক্রমিত হওয়ার খবর মিলছে তাতে দুশ্চিন্তা বাড়ছে দেশবাসীর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…