খবর লাইভ : গতকাল দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে ইনিংস এবং ৩২ রানে হারে ভারতীয় দল। ব্যাটে বলে ব্যর্থ টিম ইন্ডিয়ার পারফরম্যান্স। প্রথম ইনিংসে কে এল রাহুল এবং দ্বিতীয় ইনিংসে বিরাট কোহলি ছাড়া কেউ তেমন রান করতে পারেননি। আর টিম ইন্ডিয়ার এই হারে হতাশ ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর।
ভারতের ম্যাচের পর নিজের সোশ্যাল মিডিয়ায় সচিন লেখেন,” আমি প্রথমে ভেবেছিলাম দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসের পরে অসন্তুষ্ট হবে। কিন্তু তাদের পেস আক্রমণ সব প্রত্যাশার বাইরে পারফর্ম করেছে এবং দ্বিতীয় ইনিংসে তাদের বিস্ময়কর দক্ষতা দেখিয়েছে। ম্যাচ যত এগিয়েছে, পিচ ব্যাটিংয়ের জন্য অনুকূল হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও তারা এভাবে দারুণ বোলিং করেছেন।”
ভারতীয় ব্যাটসম্যানদের শট নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন সচিন। তিনি লিখেছেন, ভারতীয় দলের ক্রিকেটাররা ভালো ভাবে শট নির্বাচন করতে পারেননি। আমি যা দেখেছি তা থেকে, ভারতের শট নির্বাচন আমি যা আশা করেছিলাম তা ছিল না। পুরো টেস্ট জুড়ে মাত্র কয়েকজন ব্যাটসম্যান ব্যাট হাতে স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। কোহলি এবং রাহুল কৌশলের সঙ্গে ভালোভাবে পরিস্থিতি সামলেছিলেন এবং তারা দারুণ ভাবে ব্যাটিং করেছিলেন।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…