খবর লাইভ : ফের কলকাতায় ধর্ষণের অভিযোগ। এবার বেহালার পর্ণশ্রীতে নিজের নাবালিকা কন্যাকেই লাগাতার ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে। ইতিমধ্যে, নাবালিকা নিজেই থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। আর সেই অভিযোগের ভিত্তিতে নাবালিকার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত নিজেও এক জন পুলিশকর্মী। জানা গিয়েছে, ১৩ বছরের ওই কিশোরী বৃহস্পতিবার নিজেই পর্ণশ্রী থানায় হাজির হয়েছিল। তার মুখে বাবার অত্যাচারের কথা শুনে স্তম্ভিত হয়ে যান থানার পুলিশ কর্মীরাও।
আরও পড়ুনঃ জানুয়ারি থেকে গাড়ির বকেয়া কর আদায়ে বড়সড় ছাড় পরিবহণ দফতরের
পুলিশ সূত্রে খবর, অক্টোবর মাস থেকে নাবালিকার বাবা তাকে লাগাতার ধর্ষণ করে। চলে পাশবিক অত্যাচার। মা বাড়িতে না থাকার সুযোগ নিয়েই এমন কাণ্ড ঘটায় অভিযুক্ত বাবা। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেলে পরে উপায়ান্তর না দেখেই পুলিশের দ্বারস্থ হয় কিশোরী। পরে তার অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা এবং পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেফতার করা হয় অভিযুক্ত বাবাকে।
স্থানীয় সূত্রে খবর, পর্ণশ্রী থানা এলাকায় একটি বাড়িতে বাবা, মা এবং বোনের সঙ্গে থাকত ওই কিশোরী। তার বোনের বয়স সাত বছর। অক্টোবরের মাঝামাঝি সময়ে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে বাবা এবং মায়ের ঝগড়া হয়। বচসার পর মেয়েদের রেখেই মা বাড়ি ছেড়ে চলে যান। তারপর থেকে বাবার সঙ্গেই ছিল দুই বোন। অভিযোগ, গত দু’মাসে ফাঁকা বাড়িতে লাগাতার নাবালিকাকে ধর্ষণ করে তার বাবা। ঘটনার তদন্ত শুরু করেছে পর্ণশ্রী থানার পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…