হাওড়ার কার্নিভালে অশান্তি পাকানোর ঘটনায় গ্রেফতার ২

খবর লাইভ : মুখ্যমন্ত্রীর কড়া ধমকের পরই তৎপর পুলিশ। হাওড়ার কার্নিভালে অশান্তি পাকানোর অভিযোগে দু’জনকে গ্রেফতার করল হাওড়া পুলিশ। বুধবার সকালেই আচমকা কার্নিভাল বন্ধ হয়ে যাওয়া প্রসঙ্গে উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি ধমক দিয়ে বলেন, কয়েকজনের জন্য একটা কার্নিভাল বন্ধ হয়ে যেতে পারে না। এসব আমি একেবারেই বরদাস্ত করব না। এরপরই মুখ্যমন্ত্রী নির্দেশে বৃহস্পতিবার থেকেই শুরু হয় কার্নিভাল। আর তার কয়েকঘণ্টা কাটতে না কাটতেই দুই অভিযুক্তকে গ্রেফতার করল হাওড়ার জগাছা থানার পুলিশ। ধৃতদের নাম রাজ জালান এবং আকাশ দত্ত। তবে পুলিশ সূত্রে খবর, আরও বেশ কয়েকজনের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ উঠেছে। তাদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

উল্লেখ্য, কার্নিভ্যালে বেআইনিভাবে পার্কিং ফি আদায়ের অভিযোগে বুধবার রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার ষষ্ঠী নারায়ণ ইকো পার্ক। এর পরেই নিরাপত্তার কারণে কার্নিভাল বন্ধ করে দেন পুর চেয়ারপার্সন। ঘটনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে পৌঁছলে বৃহস্পতিবার ডুমুরজলা হেলিপ্যাড থেকে চাকলা যাওয়ার আগে কার্নিভাল বন্ধ করা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘‘এই ধরনের ঘটনা আমি সমর্থন করি না। এটা একেবারেই ঠিক হয়নি। পুর প্রশাসক নিজের মতো আইন মেনে কাজ করবেন। কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।’’

আরও পড়ুনঃ দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টেস্টে ইনিংস এবং ৩২ রানে লজ্জার হার ভারতীয় দলের 
এরপরই মুখ্যমন্ত্রীর কথামতো রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সব পক্ষের সঙ্গে বৈঠক করে কার্নিভাল শুরু করেন। তবে মাঝপথে কার্নিভাল বন্ধ হয়ে যাওয়ার কারণে ২ জানুয়ারির পরিবর্তে ৩ জানুয়ারি শেষ হবে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago