খবর লাইভ : অবশেষে দিল্লি পুলিশের জালে ধরা পড়লেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থের সঙ্গে প্রতারণা করা প্রাক্তন ক্রিকেটার মৃনাঙ্ক সিং। অভিযোগ ঘড়ি বিক্রি করার নামে পন্থের থেকে নিয়েছিলেন ১.৬ কোটি টাকা। শুধু তাই নয়, বিভিন্ন বিলাসবহুল হোটেলে প্রতারণার অভিযোগ রয়েছে মৃনাঙ্কর বিরুদ্ধে। হরিয়ানার হয়ে অনুর্ধ্ব-১৯ ক্রিকেট খেলা ক্রিকেটার মৃনাঙ্ক।
আরও পড়ুনঃ রাজীব কুমারের সারদা যোগের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর!
এই নিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে, অতীতে ক্রিকেট খেললেও তাছেড়ে দিয়ে ছদ্মবেশে প্রতারণার খেলায় মেতেন ওঠেন মৃণাঙ্ক। বিলাসবহুল জীবনযাপন করতে ভালবাসতেন। নামীদামি হোটেলে গিয়ে থেকে মডেলদের সঙ্গে পার্টি করতেন এবং সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় দিয়ে নতুনদের আকৃষ্ট করতেন। বান্ধবীদের নিয়ে বিদেশ ভ্রমণও ছিল নিয়মিত। সেভাবেই দিল্লি থেকে হংকংয়ের বিমান ধরার সময় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।” দিল্লি পুলিশের অতিরিক্ত ডিসিপি রবিকান্ত কুমার বলেন,”২০২২ সালে তাজ প্যালেস হোটেলে গিয়ে মৃণাঙ্ক বলেছিল ও একজন নামী ক্রিকেটার এবং আইপিএল খেলেছে। সেখানে এক সপ্তাহ থেকেছিল এবং ৫.৬ লক্ষ টাকার বিল হয়েছিল। হোটেল ছাড়ার সময় ও জানিয়েছিলেন ওর স্পনসর আমেরিকার একটি সংস্থা বিল মিটিয়ে দেবে। নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কার্ডের তথ্যও দিয়েছিল সে। কিন্তু পুরোটাই ভুয়ো।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…