মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়া হোক, পাকিস্তানকে চিঠি ভারতের

খবর লাইভ : ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদকে ভারতের হাতে তুলে দেওয়া হোক। এবার সরাসরি এই আবেদন জানিয়ে পাকিস্তানকে চিঠি দিল ভারত। জঙ্গি নেতার প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া শুরু করতে চেয়ে চিঠি দিয়েছে ভারত। যদিও পাকিস্তানের তরফে এই বিষয়ে এখনও কোনও সদুত্তর আসেনি বলেই জানা যাচ্ছে।

মুম্বই হামলার পরেই ভারতের মোস্ট ওয়ান্টেড জঙ্গি তালিকায় রয়েছেন লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা। রাষ্ট্রসংঘেও তাঁকে নিষিদ্ধ তালিকাভুক্ত করা হয়েছে। হাফিজের মাথার দাম এক কোটি ডলার ধার্য করেছে আমেরিকা। তবে এই সবকিছুর পরও পাকিস্তানের মাটিতে বহাল তবিয়তে রয়েছে হাফিজ। এমনকি সেখানে সে নির্বাচনে প্রার্থী হচ্ছে বলেও জানা যাচ্ছে। এহেন হাফিজের প্রত্যর্পণ চেয়ে আগেও আবেদন জানিয়েছিল নয়াদিল্লি। তবে দু’দেশের কোনও প্রত্যর্পণ চুক্তি না থাকার কারণে বারবার ধাক্কা খেয়েছে সেই প্রক্রিয়া।

সরকারি সূত্রে জানা যাচ্ছে এহেন হাফিজকে হেফাজতে চেয়ে ইসলামাবাদকে চিঠি দিয়েছে ভারতের বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়েছে, হাফিজ সইদকে ভারতে পাঠানো হোক। দ্রুত শুরু হোক প্রত্য়র্পণের আইনি প্রক্রিয়া। তাহলে ২৬/১১ হামলার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া শুরু করা যেতে পারে। যদিও সংশ্লিষ্ট মহলের দাবি ভারতের তরফে হাফিজকে প্রত্যার্পনের আবেদন জানানো হলেও পাকিস্তানের তরফে অন্যান্যবারের মতো এবারও সেই আবেদনে সাড়া দেওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। কারণ এই মুহূর্তে পাক রাজনীতির অন্যতম বড় নাম হাফিজ। যার মাথার উপর হাত রয়েছে আইএসআইয়ের। আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন। পাক ইংরেজি দৈনিক ডনের খবর, গোটা দেশে সমস্ত প্রদেশে প্রার্থী দিচ্ছে পাকিস্তান মারকাজি মুসলিম লিগ। এই দলের প্রতিষ্ঠাতা হাফিজ স্বয়ং। লাহোরে প্রার্থী হচ্ছেন হাফিজের ছেলে তালহা সইদ। এই হাফিজপুত্রকেও ‘স্বতন্ত্র সন্ত্রাসবাদী’ তকমা দিয়েছে ভারত।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago