কেষ্টপুরে ইডির হানায় উদ্ধার প্রায় ২ কোটি টাকা

খবর লাইভ : রাজ্যে তদন্তকারী সংস্থার হানায় ফের উদ্ধার হল কোটি কোটি টাকা। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার কেষ্টপুরের রবীন্দ্র পল্লিতে এক ব্যবসায়ীর ফ্ল্যাটে ইডির হানায় প্রায় ২ কোটি নগদ উদ্ধার হয়েছে। বিহারে একটি প্রতারণার মামলায় বুধবার সকালে রবিন যাদব নামে ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়েছিলেন ইডির তদন্তকারীরা। রবীন্দ্র পল্লীর এ এফ ১৮৯/১ নম্বর বাড়িতে হানা দিয়েছিল ইডি। ওই বাড়িতেই ভাড়ায় থাকতেন রবীন যাদব নামে এক ব্যক্তি। তাঁর সন্ধানে ইডি আধিকারিকেরা যায় ওই ঠিকানায়। দিনভর সেখানে তল্লাশি চালানোর পর তারা বেরিয়ে যায়।
এদিকে নিয়োগ দুর্নীতির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতা ও লাগোয়া ১০টি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে ইডি। সূত্রের খবর, তল্লাশি চলছে বিভিন্ন ব্যবসায়ী ও চার্টার্ড অ্যাকাউটেন্টের ঠিকানায়। এদের মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হয়েছে।

ইডি সূত্রে জানা গিয়েছে, বিহারের একটি মামলায় রবীন যাদব নামে ওই ব্যক্তির নামে অভিযোগ ছিল। তাই রবীনের খোঁজে গিয়েছিলেন তদন্তকারীরা। কিন্তু রবীন ওই বাড়িতে ছিলেন না। তাঁর বাড়িওয়ালা জানান, রবীন বেশ কয়েকদিন ধরেই বাড়িতে নেই। তিনি বন্ধুদের সঙ্গে ভাড়ায় থাকতেন ওই বাড়িতে। এর থেকে বেশি কিছু বলতে চাননি বাড়ির মালিক। ইডি সূত্রে জানা গিয়েছে, তল্লাশি চালানোর পর ওই বাড়ি থেকে ২ কোটি টাকা উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, পটনার একটি সাইবার প্রতারণার মামলায় এই তল্লাশি চালায় ইডি। গত সোমবার অর্থাৎ ২৫ ডিসেম্বর ইডির অফিসাররা কামারহাটি পুরসভার এক ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা উদ্ধার করে। নগদ ১৪ লক্ষ টাকা এবং ১ কোটি ৬৩ লক্ষ টাকা মূল্যের হিরে ও সোনার গয়না উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago