রাজ্য প্রশাসনের দুই শীর্ষ পদে রদবদল, রাজীব কুমারকে শুভেচ্ছা জানিয়েও খোঁচা কুণালের

খবর লাইভ : রাজ্য প্রশাসনের দুই শীর্ষ পদে রদবদল হল। রাজ্যের মুখ্যসচিব পদে এলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে থাকা ভগবতী প্রসাদ গোপালিকা। মুখ্যসচিবের পদে ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। অবসরের পরে ছমাসের জন্য অতিরিক্ত দায়িত্বে ছিলেন তিনি। এদিকে বুধবারই অবসর নিচ্ছেন রাজ্যের বর্তমান ডিজি-আইজি মনোজ মালব্য। সেই জায়গায় দায়িত্বে আসছেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। বুধবার, মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে খবর।১৯৮৯ ব্যাচের আইপিএস কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব বর্তমানে তথ্য ও প্রযুক্তি দফতরের প্রধান সচিবের পদে রয়েছে। বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তিতে রাজীবে নিয়োগের কথা জানানো হয়েছে। ইতিমধ্যেই মনোজ মালব্যের বদলে রাজীব কুমারের নাম ডিজি হিসেবে ঘোষণা করেছে নবান্ন৷ রাজীবের নিয়োগে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস৷

আরও পড়ুনঃ এমফিল ডিগ্রি বন্ধ করে দিল ইউজিসি

বুধবার, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ৩১ তারিখ হরিকৃষ্ণ দ্বিবেদীর মেয়াদ শেষ হচ্ছে। এর পরেই আপনাকেই দেখতে হবে। ইতিমধ্যেই হরিকৃষ্ণ দ্বিবেদী অবসরের সময় হয়ে গিয়েছে। তিনি এক্সটেশনে রয়েছেন। এই জায়গাতেই দায়িত্ব নেবেন বিপি গোপালিকা।
কলকাতা পুলিশের কমিশনার থাকাকালীন একাধিক বিতর্কে নাম জড়িয়েছিল রাজীবের। ২০১৩ সালে সারদা অর্থ লগ্নি সংস্থার মামলায় তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল ‘সিট’ গঠন করে রাজ্য। ‘সিট’-এর দৈনন্দিন কাজকর্ম দেখার দায়িত্বে ছিলেন বিধাননগরের তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমার। ২০১৩ সালে সারদাকাণ্ডে তৃণমূলের তৎকালীন সাংসদ এবং বর্তমান ওই দলের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে গ্রেফতার করেছিলেন তিনি। কিন্তু ২০১৯ সালে সেই সারদা মামলাতেই রাজীবকে অভিযুক্ত করে তাঁর বিরুদ্ধে তদন্তে নামে সিবিআই।
সেই রাজীবকে ডিজি পদে বসানোর খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েও খোঁচা দিয়েছেন কুণাল। রাজীবকে ‘দক্ষ আইপিএস’ অফিসার বলার পর কুণালের কটাক্ষ, ‘‘আমার মতো নির্দোষকে কারও নির্দেশে বলি দিতে যাবেন না। তাতে আগামী দিনগুলো ভাল যায় না।’’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago