দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিন  ১০ হাজার কণ্ঠে  গীতাপাঠের কর্মসূচি তৃণমূলের

খবর লাইভ : গীতাপাঠের আসর মানায় মন্দিরেই। সেই মতো এবার দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে গীতাপাঠের আসরের পরিকল্পনা রাজ্য সরকারের। নতুন বছরের শুরুতেই উদ্বোধন হওয়ার কথা জগন্নাথ মন্দিরের। সেই উদ্বোধনের আসরে ব্রাহ্মণদের নিয়ে গীতাপাঠের পরিকল্পনা নিয়েই শুরু হয়েছে প্রস্তুতি।

২০১৮ সালে মুখ্যমন্ত্রী রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মন্দির তৈরির পরিকল্পনা করেন। সেই মতো ২০২২ সালে অক্ষয়তৃতীয়ার দিন মন্দির নির্মাণের কাজ শুরু হয়। এবছরের শেষে বা ২০২৪-এর শুরুতেই সেই মন্দিরের বিরাট কর্মযজ্ঞ শেষ হওয়ার কথা। আর রাজ্যে এত বড় মন্দির স্থাপিত হলে তার উদ্বোধনও ঘটা করেই হবে তা বলা বাহুল্য। সেই মতোই প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার।

উদ্বোধনের একটি বড় দ্বায়িত্বে রয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। মন্দির উদ্বোধন নিয়ে বলতে গিয়েই তিনি জানান দশ হাজার কণ্ঠে গীতাপাঠের আসর বসানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। সেই মতো জেলার সব ব্রাহ্মণরা প্রস্তুতি শুরু করেছেন। নতুন বছরেই রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘা জেগে উঠতে চলেছে দশ হাজার কণ্ঠের গীতাপাঠের মধ্যে দিয়ে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago