কাঁথির পুরপ্রধানকে পদত্যাগের নির্দেশ তৃণমূলের

খবর লাইভ : কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নাকে পদ থেকে ইস্তফার নির্দেশ দিল তৃণমূল। মূলত দল বিরোধী কাজের জন্যই এমন

সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “কাঁথি পুরসভার চেয়ারম্যান যেভাবে শিশির অধিকারীকে প্রণাম করে গুরু বলেছেন, তা তৃণমূল শীর্ষ নেতৃত্ব ভালোভাবে নেয়নি। ওনাকে ইস্তফা দিতে বলা হয়েছে।” সুবল মান্নাকে আগেই শো-কজ করেছিল দল। এবার ইস্তফা দেওয়ার নির্দেশ দলের তরফে।

গত, বৃহস্পতিবার সন্ধ্যায় কাঁথি-১ ব্লকের সাবাজপুট এলাকায় একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী ও পুরপ্রধান সুবল মান্না। দু’জনে পাশাপাশি বসে ছিলেন। প্রদীপ জ্বালানোর সময় শিশির অধিকারী সুবল মান্নাকে কাছে ডেকে নেন। শিশির অধিকারী বক্তব্য শেষ করার পর পুরপ্রধান সাংসদকে প্রণাম করেন। তারপর বক্তব‌্য রাখতে গিয়ে সাংসদকে “রাজনৈতিক গুরু” বলে আখ্যা দিয়ে বলেন, জন্ম দিয়েছেন পিতামাতা ঠিকই। কিন্তু যিনি পথ দেখিয়েছেন,যার জন্যে আজ এই জায়গায়, সেই রাজনৈতিক গুরু শিশির অধিকারীকে প্রণাম জানান।

পুরপ্রধানের এই বক্তব্য ভালোভাবে নেয়নি তৃণমূল। কাঁথির অধিকারী পরিবার, বিশেষত শিশির ও শুভেন্দু যে ভাষায় তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলকে উঠতে-বসতে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন, এবং সেই শিশির অধিকারীর পায়ে প্রণাম করে তাঁকে রাজনৈতিক গুরু বলা একেবারেই ভালোভাবে নেয়নি দল।

এরপরই দলের নির্দেশে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সুবল মান্নাকে শোকজের সিদ্ধান্ত নিয়েছিল। এবার কাঁথি পুরসভার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দিতে বলা হল সুবল মান্নাকে।

 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

3 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

3 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago