রাজ্যে কোভিড আক্রান্তের  সংখ্যা বেড়ে হল ৮, সতর্ক থাকার নির্দেশ

 

খবর লাইভ : বৃহস্পতিবারের পর শুক্রবার রাজ্যে আরও বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। শুক্রবার নতুন করে ৫ জন কোভিড আক্রান্তর খোঁজ পাওয়া গিয়েছে। তাঁরা প্রত্যেকেই কলকাতার বাসিন্দা। এর আগে বৃহস্পতিবার এক ছয়মাসের শিশু সহ ৩ জনের শরীরে কোভিড ভাইরাসের নমুনা পাওয়া গিয়েছিল।

নতুন করে আক্রান্ত ৫ জনের মধ্যে একজন ভর্তি রয়েছেন একটি বেসরকারি হাসপাতালে। বাকি চারজন হোম আইসোলেশনে রয়েছেন। তাঁদের মধ্যে দুজন একই পরিবারের। তবে রাজ্যে এপর্যন্ত আক্রান্ত ৮ জনের শরীরে নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন জেএন ওয়ান-এর  অস্তিত্ব রয়েছে কি না তা পরীক্ষার জন্য কল্যাণীতে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য তাঁদের নমুনা পাঠানো হয়েছে।

রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ইতিমধ্যেই বেলেঘাটা আইডি ও ইএসআই হাসপাতালকে প্রস্তুত রাখা হয়েছে যে কোনও রকম পরিস্থিতির জন্য। শুক্রবারই স্বাস্থ্য সচিব  নারায়ণস্বরূপ নিগম বৈঠক ডেকেছেন রাজ্যের সব হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে। যদিও কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এখনই কোনও ধরনের আতঙ্কের কারণ নেই বলে দাবি করা হয়েছে। সব রাজ্যকে সতর্ক করা হয়েছে শ্বাসকষ্ট জনিত রোগ সম্পর্কে। রাজ্যে আক্রান্ত ৮ জনের শারীরিক অবস্থা নিয়েও আতঙ্কের কারণ নেই বলেই দাবি স্বাস্থ্য দফতরের।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago