খবর লাইভ : গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ জয় করে ভারতীয় দল। তৃতীয় একদিনের ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ৭৮ রানে জয় পায় কে এল রাহুলের দল। সৌজন্যে সঞ্জু সামসনের দুরন্ত ইনিংস। ১০৮ রান করেন তিনি। এই জয়ের ফলে পাঁচ বছর পর প্রোটিয়াদের দেশে একদিনের সিরিজ জয়ের স্বাদ পেল মেন ইন ব্লু। ২০১৮ সালের পর আবার দক্ষিণ আফ্রিকার মাটিতে এক দিনের সিরিজ জিতল তারা। আর এর ফলে বিরাট কোহলির সঙ্গে এক আসনে বসলেন রাহুল। ২০১৮ একদিনের সিরজ বিরাট কোহলির নেতৃত্বে জিতেছিল ভারত। এবার সেই আসনে লোকেশ রাহুল। দক্ষিণ আফ্রিকার মাটিতে এটা ভারতের দ্বিতীয় এক দিনের সিরিজ জয়।
আরও পড়ুনঃ চিটফান্ড মামলায় তলব, সিজিও কমপ্লেক্সে হাজির জাদুকর পি সি সরকার!
গতকাল ছিল তৃতীয় একদিনের ম্যাচ। সেই ম্যাচে ৭৮ রানে জয় পায় টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে তিন ম্যাচের একদিনের সিরিজে ২-১ এ জয় পায় কে এল রাহুলের দল। প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান করে টিম ইন্ডিয়া। জবাবে ব্যাট করতে নেমে ২১৮ রানে শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস। ম্যাচের সেরা হন সঞ্জু সামসন। সিরিজ সেরা অর্শদীপ সিং।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…