সিপিএম কর্মীকে খুন করার অভিযোগে ১২ জন তৃণমূল কর্মীর যাবজ্জীবন সাজা আদালতের

খবর লাইভ : পঞ্চায়েত ভোটের আগে হোক বা ভোট পরবর্তী হিংসার অভিযোগে দফায় দফায় তপ্ত হয়েছে বাংলার রাজনৈতিক মহল। পঞ্চায়েত নির্বাচনের পরের দিন এক সিপিএম কর্মীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছিল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে।এই ঘটনায় ১২ জন তৃণমূল কর্মীকে যাবজ্জীবন সাজা দিল আদালত।শুক্রবার রামপুরহাট মহকুমা আদালতে অতিরিক্ত জেলা দায়রা বিচারক গুরুদাস বিশ্বাস দোষীদের এই সাজা দেন।

তবে এই ঘটনা ২০১৩ সালের। সূত্রের খবর, ওই বছর পঞ্চায়েত নির্বাচনের পরদিন ২৩ জুলাই বীরভূমের রামপুরহাট থানার সইপুর গ্রামে রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। অভিযোগ, সিপিএম কর্মী হুমায়ূন মীরের (২৮) উপর চড়াও হয় তৃণমূল কর্মীরা। তাঁকে বাঁশ, লাঠি-সহ বিভিন্ন জিনিস দিয়ে বেধড়ক মারধর করা হয়। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। ২৪ জুলাই সেখানেই তাঁর মৃত্যু হয়।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে ততক্ষণে এলাকার রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে জোর শোরগোল। ঘটনার পরদিনই রামপুরহাট থানায় ১৪ জনের নামে হুমায়ূনকে খুনের অভিযোগ দায়ের করেন তাঁর বোন জেসমিনা খাতুন। তদন্ত শুরু করে পুলিশ। এদিকে মামলা চলাকালীন সময়েই আবার ২ অভিযুক্তের মৃত্যুও হয়। চলতি বছরের ২০ জুলাই ১২ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। অবশেষে এদিনই করা হল সাজার ঘোষণা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago